আচমকাই ঊর্ধ্বমুখী সোনার দাম! লক্ষ টাকার গণ্ডি ছাড়াল ২২ ক্যারেট সোনা, পুজোর আগে মাথায় হাত মধ্যবিত্তের

পুজোর মরশুমের ঠিক আগেই বাজার বিশেষজ্ঞদের ধারণাই সত্যি হলো। কিছুটা কমার পর আবারও বাড়তে শুরু করেছে সোনার দাম (Gold Price)। আজ, শুক্রবার ১২ সেপ্টেম্বর, ২৪ ক্যারেট এবং ২২ ক্যারেট উভয় সোনার দামেই ঊর্ধ্বমুখী প্রবণতা দেখা গেছে। সোনা এখন আর শুধু গহনা নয়, বরং একটি গুরুত্বপূর্ণ বিনিয়োগ মাধ্যম, কিন্তু লাগামছাড়া দামের কারণে সাধারণ মানুষের নাগালের বাইরে চলে যাচ্ছে এটি।

২৪ ক্যারেট সোনা (৯৯৫): প্রতি গ্রাম ১০,৯৭০ টাকা।

২২ ক্যারেট সোনা: প্রতি গ্রাম কিনতে গেলে খরচ হবে ১০,৪২০ টাকা।

২২ ক্যারেট সোনা: প্রতি গ্রাম বেচতে গেলে পাওয়া যাবে ৯,৯৮২ টাকা।

১৮ ক্যারেট সোনা: প্রতি গ্রাম ৮,৫৫৫ টাকা।

উল্লেখ্য, এই দামগুলো ৩% জিএসটি (GST) এবং অন্যান্য চার্জ ছাড়াই দেওয়া হয়েছে।

বিশ্ববাজারে ডিজিটাল বিনিয়োগের প্রবণতা বাড়লেও, ভারতীয়রা এখনো সোনাকে সবচেয়ে নির্ভরযোগ্য বিকল্প হিসেবে দেখে। উৎসব-অনুষ্ঠান, বিশেষ করে দুর্গাপূজা ও বিয়ের মরশুমে সোনার চাহিদা অনেক বেড়ে যায়। নগদ টাকায় দ্রুত রূপান্তর করার সুযোগ থাকায় এটি বিনিয়োগের একটি নিরাপদ মাধ্যম।

সোনার বিশুদ্ধতা ক্যারেটে প্রকাশ করা হয়। ২৪ ক্যারেট সোনা ৯৯.৯% খাঁটি, ২২ ক্যারেট সোনা ৯২% খাঁটি এবং ১৮ ক্যারেটে ৭৫% খাঁটি সোনা থাকে। কেনার সময় হলমার্ক দেখে কেনা খুবই জরুরি। হলমার্ক থাকা মানেই তা ব্যুরো অফ ইন্ডিয়ান স্ট্যান্ডার্ডস (BIS) কর্তৃক নির্ধারিত মান অনুযায়ী তৈরি করা হয়েছে। এতে গহনার গুণমান এবং বিশুদ্ধতা নিশ্চিত হয়।