আকাশছোঁয়া বিমান ভাড়া! ইরান যুদ্ধের জেরে পকেটে টান, বড় ঘোষণা এয়ার ইন্ডিয়ার

ইরান ও পশ্চিম এশিয়ার যুদ্ধ পরিস্থিতির সরাসরি প্রভাব পড়ল এবার আকাশপথেও। জ্বালানির চরম অনিশ্চয়তা ও বিশ্ববাজারে তেলের দাম বাড়ায় বিমান ভাড়া বৃদ্ধির ঘোষণা করল এয়ার ইন্ডিয়া এবং এয়ার ইন্ডিয়া এক্সপ্রেস। বৃহস্পতিবার, ১২ মার্চ থেকেই কার্যকর হচ্ছে এই নতুন ‘ফুয়েল সারচার্জ’। সংস্থা জানিয়েছে, আন্তর্জাতিক বাজারে সরবরাহ বিঘ্নিত হওয়ায় খরচ সামাল দিতেই এই পদক্ষেপ।

এয়ার ইন্ডিয়া গ্রুপের নতুন নির্দেশিকা অনুযায়ী:

ঘরোয়া উড়ান: ভারতের ভেতরে যে কোনো ফ্লাইটের টিকিটে অতিরিক্ত ৩৯৯ টাকা সারচার্জ দিতে হবে। সার্ক (SAARC) ভুক্ত দেশগুলির ক্ষেত্রেও একই নিয়ম।

পশ্চিম এশিয়া: গালফ কান্ট্রি বা পশ্চিম এশিয়ার দেশগুলিতে যাওয়ার জন্য ৯০০ টাকা (১০ ডলার) বাড়তি খরচ হবে।

দক্ষিণ-পূর্ব এশিয়া: আগে এখানে সারচার্জ ছিল ৪০ ডলার, যা বেড়ে দাঁড়িয়েছে ৬০ ডলারে।

আফ্রিকা: আফ্রিকাগামী বিমানের টিকিটে এখন থেকে ৯০ ডলার সারচার্জ দিতে হবে।

সংস্থাটি আরও জানিয়েছে, এটি একটি সাময়িক ব্যবস্থা। ভবিষ্যতে জ্বালানির দাম কমলে বা বিশ্ব পরিস্থিতি স্বাভাবিক হলে এই চার্জ পুনরায় বিবেচনা করে দেখা হতে পারে।

Related Posts

© 2026 Tips24 - WordPress Theme by WPEnjoy