হলিউডের ডলবি থিয়েটার মাতল ৯৮তম অ্যাকাডেমি অ্যাওয়ার্ডসের মহোৎসবে। সঞ্চালক কোনান ও’ব্রায়েনের রসিকতায় প্রাণবন্ত অস্কার ২০২৬-এর মঞ্চে এ বছর মূলত রাজত্ব করল দুটি ছবি—‘সিনার্স’ (The Singers) এবং ‘ওয়ান ব্যাটেল আফটার অ্যানাদার’ (One Battle After Another)। পুরস্কারের তালিকায় সিংহভাগ দখল করে পোল থমাস অ্যান্ডারসনের ‘ওয়ান ব্যাটেল আফটার অ্যানাদার’ সেরা ছবি এবং সেরা পরিচালক সহ একাধিক বিভাগে অস্কার জিতে নিয়েছে।
অভিনয় বিভাগে সেরা অভিনেতার শিরোপা জিতেছেন মাইকেল বি জর্ডান (‘সিনার্স’), আর ‘হ্যামনেট’ ছবির জন্য সেরা অভিনেত্রীর অস্কার জিতে আইরিশ অভিনেত্রী জেসি বাকলি গড়েছেন নতুন ইতিহাস। সহ-অভিনেতা হিসেবে সেরা হয়েছেন বর্ষীয়ান শন প্যান। তবে এবারের অস্কারের সবচেয়ে চমকপ্রদ রেকর্ডটি গড়েছেন অটাম ডুরাল্ড আরকাপাও, যিনি প্রথম মহিলা সিনেমাটোগ্রাফার হিসেবে অস্কার জয়ের গৌরব অর্জন করেছেন।
বিশ্বমঞ্চে এদিন ভারতীয়দের গর্ব বাড়িয়েছিলেন গ্লোবাল আইকন প্রিয়াঙ্কা চোপড়া জোনাস। স্বামী নিক জোনাসের সাথে রেড কার্পেটে পা রেখে অ্যানে হ্যাথাওয়ে ও নিকোল কিডম্যানের মতো বিশ্বতারকাদের পাশে যেভাবে তিনি মঞ্চ সামলেছেন, তা ছিল দেখার মতো। এদিনের অনুষ্ঠান একদিকে যেমন নতুন প্রজন্মের দাপট দেখেছে, তেমনই অটাম ডুরাল্ডের মতো ইতিহাস গড়ার মুহূর্তও উপহার দিয়েছে দর্শকদের।