অর্জুন-আরবাজের সঙ্গে সম্পর্ক নিয়ে এবার মুখ খুললেন মালাইকা! কী এমন বললেন যা নিয়ে তোলপাড় বলিউড?

বলিউড অভিনেত্রী মালাইকা আরোরা বরাবরই তার ব্যক্তিগত জীবন নিয়ে আলোচনায় থাকেন। সম্প্রতি এক সাক্ষাৎকারে তিনি তার ‘স্পষ্টবাদী’ এবং ‘সাহসী’ হওয়ার কারণে জীবনের নানা সমস্যার কথা খুলে বলেছেন। তবে এখন আর এসব সমালোচনাকে তিনি পাত্তা দেন না।

মালাইকা বলেন, “আমি নিজেকে নিজের কাছে আর ব্যাখ্যা করার প্রয়োজন বোধ করি না। এটি কঠিন ছিল কারণ লোকেরা আপনাকে জ্ঞান দিতে পছন্দ করে যে আপনার কী হওয়া উচিত বা কী হওয়া উচিত নয়। আমার কেরিয়ার, আমার পোশাক, আমার সম্পর্কের জন্য আমাকে বিচার করা হয়েছিল।”

‘এখন এটিকে মুকুটের মতো পরিধান করি’

সমালোচনাকারীদের উদ্দেশে মালাইকা বলেন, “আমাকে খুব সাহসী, খুব স্পষ্টভাষী এইসব বলা হয়েছে। এবং সত্যি বলতে? আমি এখন এটি মুকুটের মতো পরিধান করি। যদি আমি কারও জন্য ‘খুব বেশি’ হই, তবে তারা সম্ভবত আমার পক্ষে যথেষ্ট নয়।”

মালাইকা মনে করেন, সত্যিকারের আত্মবিশ্বাস তখনই আসে যখন আপনি অন্যের জন্য বাঁচা ছেড়ে নিজের জন্য বাঁচতে শুরু করেন। তিনি বলেন, যেদিন থেকে তিনি নিজেকে ব্যাখ্যা করা বন্ধ করে দিয়েছেন, সেদিন থেকে তিনি মুক্তবোধ করছেন।

মালাইকার ব্যক্তিগত জীবন

১৯ বছরের দাম্পত্য জীবনের পর ২০১৭ সালে আরবাজ খানের সঙ্গে মালাইকার বিচ্ছেদ হয়। তাদের একমাত্র পুত্র আরহান। সম্প্রতি আরবাজ পুনরায় বিয়ে করেছেন, আর মালাইকা তার চেয়ে বয়সে ছোট অর্জুন কাপুরের সঙ্গে প্রেমের সম্পর্কে ছিলেন। যদিও তাদের বিচ্ছেদের খবর প্রকাশ্যে এসেছে, তবুও দুঃসময়ে দুই প্রাক্তনই তার পাশে দাঁড়িয়েছেন। মালাইকার সৎ বাবার মৃত্যুর কঠিন সময়ে অর্জুন ও আরবাজ দুজনেই তার পরিবারের পাশে ছিলেন।