‘অভিষেকের মা আমাকে বলল…’ লক্ষ্মীর ভাণ্ডার শুরুর আসল নেপথ্য কাহিনি ফাঁস করলেন মমতা!

পশ্চিমবঙ্গের রাজনীতিতে ‘লক্ষ্মীর ভাণ্ডার’ প্রকল্প এখন গেম-চেঞ্জার। কিন্তু এই বিপুল জনপ্রিয় প্রকল্পের ভাবনা প্রথম কার মাথা থেকে এসেছিল? এতদিনে সেই গোপন রহস্য ফাঁস করলেন খোদ মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। বুধবার একটি জনসভা থেকে তিনি জানান, এই প্রকল্পের নেপথ্যে রয়েছে তাঁর ভ্রাতৃবধূ তথা অভিষেক বন্দ্যোপাধ্যায়ের মা লতা বন্দ্যোপাধ্যায়ের একটি বিশেষ পরামর্শ।

মুখ্যমন্ত্রী বলেন, “অভিষেকের মা একদিন আমাকে বলল, দিদি তুমি তো সবার জন্য অনেক কিছু করছো। কিন্তু মা-বোনেদের হাতে যদি মাসে মাসে নিজের খরচের জন্য কিছু টাকা থাকে, তবে তাঁরা খুব উপকৃত হবেন। তাঁদের সম্মান বাড়বে।” মমতা জানান, পরিবারের সেই অলোচনা থেকেই তাঁর মাথায় আসে বাংলার লক্ষ লক্ষ মহিলাদের হাতে সরাসরি আর্থিক সাহায্য পৌঁছে দেওয়ার ভাবনা। যা আজ ‘লক্ষ্মীর ভাণ্ডার’ নামে ঘরে ঘরে পরিচিত। নির্বাচনের মুখে এই পারিবারিক ও আবেগঘন তথ্য সামনে এনে মমতা বন্দ্যোপাধ্যায় কার্যত মহিলাদের মন জয় করার পুরনো তাসটিই আরও একবার নতুন করে খেললেন।

Related Posts

© 2026 Tips24 - WordPress Theme by WPEnjoy