অবিশ্বাস্য! প্রতিশোধ নিতে বিষাক্ত সাপকে কামড়ে ছিঁড়ে ফেলল মাথা, কেন এমন ঘটনা ঘটাল সেই ব্যক্তি?

ভারতের অন্ধ্রপ্রদেশ ও উত্তরপ্রদেশে দুটি চাঞ্চল্যকর ঘটনা ঘটেছে, যা সাধারণ মানুষকে স্তম্ভিত করেছে। প্রতিশোধ নিতে গিয়ে দুই ব্যক্তি সাপকে পাল্টা কামড়েছেন এবং একজনের অবস্থা আশঙ্কাজনক। এই ঘটনা প্রমাণ করে, রাগের বশে মানুষ কতটা ভয়ংকর হয়ে উঠতে পারে।
মদ্যপ অবস্থায় সাপকে পাল্টা কামড়
অন্ধ্রপ্রদেশের তিরুপতি জেলায় ভেঙ্কটেশ নামে এক ব্যক্তি মদ্যপ অবস্থায় বাড়ি ফিরছিলেন। পথে একটি বিষাক্ত ব্ল্যাক ক্রাইট সাপ তাকে কামড় দেয়। মদের নেশায় বেপরোয়া হয়ে তিনি সাপটিকে ধরে তার মাথায় কামড় বসান। ঘটনাস্থলেই সাপটি মারা যায়। মৃত সাপটিকে বাড়িতে নিয়ে এসে তিনি তার পাশে শুয়ে পড়েন। কিন্তু মাঝরাতে বিষক্রিয়ার কারণে তার শারীরিক অবস্থার অবনতি হলে পরিবারের সদস্যরা তাকে হাসপাতালে ভর্তি করেন। বর্তমানে তার অবস্থা আশঙ্কাজনক।
সাপকে জীবন্ত চিবিয়ে খেলেন কৃষক
এরকমই আরেকটি ঘটনা ঘটেছে উত্তরপ্রদেশের বান্দা জেলায়। মতবদল যাদব নামে ৫৫ বছর বয়সী এক কৃষক রাতে ঘুমানোর সময় একটি সাপ তাকে কামড় দেয়। রাগে উন্মত্ত হয়ে মতবদল সাপটিকে ধরে জীবন্ত চিবিয়ে গিলে ফেলেন। তার গলার আওয়াজ শুনে পরিবারের সদস্যরা ছুটে আসেন এবং তাকে দ্রুত হাসপাতালে নিয়ে যান। বর্তমানে তার অবস্থা স্থিতিশীল। পরিবারের সদস্যরা জানিয়েছেন, বর্ষাকালে তাদের গ্রামে সাপের উপদ্রব বাড়লেও এমন ঘটনা এই প্রথম।
এই দুটি ঘটনা মানুষের মধ্যে প্রতিশোধের প্রবণতা এবং তার ভয়াবহ পরিণতি নিয়ে নতুন করে আলোচনার জন্ম দিয়েছে।