বন্যপ্রাণী সংরক্ষণ ও পশুচিকিৎসা বিজ্ঞানের দুনিয়ায় ইতিহাস সৃষ্টি করলেন অনন্ত আম্বানি। শুক্রবার ১০ এপ্রিল, নিজের ৩১তম জন্মদিনে গুজরাটের জামনগরে বিশ্বের প্রথম ইন্টিগ্রেটেড গ্লোবাল বিশ্ববিদ্যালয়— ‘বনতারা ইউনিভার্সিটি’ (Vantara University)-র উদ্বোধন করলেন তিনি। রিলায়েন্স ইন্ডাস্ট্রিজের এক্সিকিউটিভ ডিরেক্টর অনন্ত আম্বানির হাত ধরে চলা এই প্রতিষ্ঠানটি বন্যপ্রাণী সেবায় ভারতের অবস্থানকে বিশ্বমঞ্চে অনন্য উচ্চতায় পৌঁছে দিল।
কী এই ‘বনতারা’ বিশ্ববিদ্যালয়? প্রাচীন নালন্দা বিশ্ববিদ্যালয়ের ঐতিহ্য এবং আধুনিক বিজ্ঞান—এই দুইয়ের মেলবন্ধনে তৈরি হয়েছে এই উচ্চশিক্ষা প্রতিষ্ঠান। এটি বিশ্বের প্রথম সমন্বিত বিশ্ববিদ্যালয় যা কেবলমাত্র বন্যপ্রাণী সংরক্ষণ (Wildlife Conservation) এবং পশুচিকিৎসা বিজ্ঞানের (Veterinary Science) ওপর ভিত্তি করে তৈরি। অনন্ত আম্বানি বলেন, “বন্যপ্রাণী ও পরিবেশের প্রতি গভীর মমতা এবং তাদের সেবার লক্ষ্যেই এই বিশ্ববিদ্যালয়ের জন্ম।”
বিশ্ববিদ্যালয়ের বিশেষত্ব ও পাঠ্যক্রম:
কোর্স: এখানে স্নাতক, স্নাতকোত্তর থেকে শুরু করে ফেলোশিপ ও স্পেশালাইজড প্রোগ্রাম করার সুযোগ থাকবে।
বিষয়: বন্যপ্রাণীর সার্জারি, পুষ্টিবিজ্ঞান, জেনেটিক্স, এপিডেমিওলজি এবং কনজারভেশন পলিসির মতো আধুনিক বিষয় পড়ানো হবে।
স্কলারশিপ: পিছিয়ে পড়া ছাত্রছাত্রীদের জন্য থাকছে ‘এভরি লাইফ ম্যাটার্স’ (Every Life Matters) স্কলারশিপের বিশেষ সুবিধা।
ভারতের জন্য গৌরব: জামনগরের সুবিশাল প্রাকৃতিক পরিবেশে তৈরি এই আবাসিক ক্যাম্পাসে ছাত্রছাত্রীরা সরাসরি বন্যপ্রাণীদের সান্নিধ্যে থেকে ফিল্ড স্টাডি করার সুযোগ পাবেন। হিন্দু ঐতিহ্য মেনে মাটির মঙ্গলঘট এবং দেশের বিভিন্ন প্রান্ত থেকে আনা মাটি ও জল দিয়ে এই বিশ্ববিদ্যালয়ের শিলান্যাস করা হয়। বিশেষজ্ঞদের মতে, এই উদ্যোগ কেবল ভারতে নয়, বরং গোটা বিশ্বের বন্যপ্রাণী সংরক্ষণের খোলনলচে বদলে দেবে।





