অতিরিক্ত বন্দি সমস্যায় চূড়ান্ত ক্ষুব্ধ হাইকোর্ট! ভার্চুয়ালি তলব করা হলো মুখ্যসচিবকে

রাজ্যের সংশোধনাগারগুলোতে অতিরিক্ত বন্দি থাকার সমস্যা দিন দিন আরও ভয়াবহ আকার ধারণ করছে। এই পরিস্থিতি নিয়ে কলকাতা হাইকোর্ট (Calcutta High Court) বহুবার সতর্ক করলেও কোনো সুরাহা হয়নি। এবার আদালত সরাসরি রাজ্যের মুখ্যসচিব মনোজ পন্থকে তলব করে আদালতের রায় কার্যকর না হওয়ার কারণ জানতে চেয়েছে।
বুধবার বিচারপতি দেবাংশু বসাকের ডিভিশন বেঞ্চের নির্দেশে মুখ্যসচিব মনোজ পন্থকে ভার্চুয়ালি আদালতে হাজিরা দিতে হয়। তিনি সে সময় মুখ্যমন্ত্রীর সঙ্গে উত্তরবঙ্গ সফরে ছিলেন। শুনানি চলাকালীন আদালত সরাসরি মুখ্যসচিবকে প্রশ্ন করে, “হাইকোর্টের রায় কেন কার্যকর হয়নি?” জবাবে মুখ্যসচিব জানান, তিনি এ বিষয়ে কিছু জানতেন না। এই উত্তরে ক্ষুব্ধ হয়ে আদালত জানায়, আগামী ২৪ ঘণ্টার মধ্যে তাকে হলফনামা দিয়ে জানাতে হবে যে, আদালতের রায় তার কাছে না পৌঁছানোর জন্য কার বিরুদ্ধে ব্যবস্থা নেওয়া হচ্ছ
রাজ্যের বিভিন্ন জেলে বন্দির সংখ্যা অনুমোদিত সীমার চেয়ে অনেক বেশি। এর ফলে বন্দিদের জীবনযাত্রার মান, নিরাপত্তা এবং স্বাস্থ্য ব্যবস্থা চরম সংকটে রয়েছে। আদালত বারবার এই বিষয়ে রাজ্যকে সতর্ক করলেও বাস্তবে কোনো কার্যকর পদক্ষেপ নেওয়া হয়নি।
আগামীকাল, বৃহস্পতিবার দুপুর দুটোয় এই মামলার পরবর্তী শুনানি হবে। ওই শুনানিতে মুখ্যসচিবের হলফনামা এবং রাজ্যের ভবিষ্যৎ পদক্ষেপের রূপরেখার দিকেই নজর থাকবে কলকাতা হাইকোর্টের।
- tips24desk
- শুক্র-চন্দ্রের মহা মিলনে তৈরি হল দুর্লভ রাজযোগ, কোন কোন রাশির ভাগ্যে আসছে বিরাট বদল? September 5, 2026
- পচা মাংস, আর বিষাক্ত খাবারে সয়লাব বাংলা! ফাঁস করলেন খোদ বিখ্যাত শেফ! September 5, 2026
- "ব্যক্তিগত জীবনের বিতর্ককে বুড়ো আঙুল!"-কোন রাজনৈতিক দলের দায়িত্ব নিলেন অভিনেত্রী মানসী? September 5, 2026
- ATM-এর কিপ্যাড কেন লোহা দিয়ে তৈরি হয়? জানুন এর পেছনের আসল কারণ September 5, 2026
- ‘বাংলা এখন সুরক্ষিত হাতে, রাজ্যে রামরাজ্য প্রতিষ্ঠা হবে’-শুভেন্দুর উপস্থিতিতে হুংকার ধীরেন্দ্র শাস্ত্রীর September 5, 2026