১ ডিসেম্বর থেকে মদ্যপানে কোপ! বাংলা মদ, হুইস্কি-রাম হচ্ছে মহার্ঘ, কত বাড়ছে দাম?

রাজ্য সরকারের আবগারি দপ্তর ঘোষণা করেছে যে আগামী ১লা ডিসেম্বর থেকে রাজ্যে মদের দামে কার্যকর হচ্ছে মূল্যবৃদ্ধি। তবে, এই দফায় বিয়ারের দাম অপরিবর্তিত থাকছে।

দাম বৃদ্ধি কার্যকর হচ্ছে মূলত বাংলা মদ, হুইস্কি এবং রামের ক্ষেত্রে। আবগারি দপ্তর সূত্রে জানা গিয়েছে, ১৮০ মিলিলিটারের বোতলের দাম ১০ টাকা বৃদ্ধি পাবে। অন্যদিকে, ৭৫০ মিলিলিটারের বোতলের দাম ন্যূনতম ৩০ টাকা থেকে শুরু করে সর্বোচ্চ ৫০ টাকা পর্যন্ত বাড়তে পারে।

বিদেশি প্রস্তুতকারক মদগুলির ক্ষেত্রেই দামের বৃদ্ধি সবচেয়ে বেশি হবে বলে খবর। বাংলা মদের দামও একই হারে বৃদ্ধি পাচ্ছে। আবগারি দপ্তর ইতিমধ্যেই মদ প্রস্তুতকারক সংস্থাগুলিকে এ বিষয়ে অবহিত করেছে এবং ১লা ডিসেম্বর থেকে প্রয়োজনীয় নতুন লেবেল তৈরি করার পরামর্শ দিয়েছে। এই মূল্যবৃদ্ধি রাজ্যে মদ্যপায়ীদের উপর সরাসরি আর্থিক প্রভাব ফেলবে।

Related Posts

© 2026 Tips24 - WordPress Theme by WPEnjoy