শেয়ার বাজারে ধের্য ধরলে যে ভাগ্যের চাকা ঘুরে যেতে পারে, তার জলজ্যান্ত উদাহরণ হয়ে দাঁড়িয়েছে লয়েডস মেটালস অ্যান্ড এনার্জি (Lloyds Metals & Energy)। মাত্র ৫ বছর আগে ২০২১ সালের মার্চ মাসে এই কোম্পানির একটি শেয়ারের দাম ছিল মাত্র ১১ টাকা। আর আজ, ২০২৬ সালের ১২ মার্চ সেই শেয়ারের দাম বেড়ে দাঁড়িয়েছে প্রায় ১২০৫ টাকা। অর্থাৎ ৫ বছরে এই স্টকটি প্রায় ১০,৮৫৪% রিটার্ন দিয়েছে।
বিনিয়োগের অংক: যদি কোনো বিনিয়োগকারী আজ থেকে ৫ বছর আগে এই স্টকে মাত্র ১ লক্ষ টাকা বিনিয়োগ করতেন এবং সেটি ধরে রাখতেন, তবে আজকের দিনে সেই টাকার মূল্য হতো প্রায় ১ কোটি ৯ লক্ষ টাকা। অবিশ্বাস্য মনে হলেও, এই মাল্টিব্যাগার পেনি স্টকটি দালাল স্ট্রিটের তাবড় তাবড় বিশেষজ্ঞকেও চমকে দিয়েছে।
কেন এই আকাশছোঁয়া বৃদ্ধি? মহারাষ্ট্রের এই লৌহ আকরিক খননকারী সংস্থার শক্তিশালী ব্যবসায়িক পারফরম্যান্স এবং টাটা স্টিলের মতো বড় সংস্থার সঙ্গে পার্টনারশিপ এই অভাবনীয় বৃদ্ধির মূল কারণ। তবে বিশেষজ্ঞরা মনে করাচ্ছেন, পেনি স্টকে যেমন লাভের সুযোগ থাকে, তেমনই থাকে ঝুঁকি। তাই কোনো শেয়ারে বড় অংকের টাকা ঢালার আগে ভালো করে যাচাই করা জরুরি।