উত্তরপূর্ব ভারতে (Northeast India) ফের অনুভূত হলো ভূমিকম্প। শনিবার ভোর রাতে কম্পনের ফলে বহু মানুষের ঘুম ভাঙে। ন্যাশনাল সেন্টার ফর সিসমোলজি (National Center for Seismology – NCS) জানিয়েছে, রিখটার স্কেলে এই ভূমিকম্পের মাত্রা ছিল ২.৭।
এনসিএস-এর তথ্য অনুসারে, কম্পনটি ভারতীয় সময় রাত ৩:২৯:৫৭ মিনিট অর্থাৎ ভোর সাড়ে তিনটে নাগাদ অনুভূত হয়। ভূমিকম্পটির কেন্দ্রস্থল ছিল অসমের কাছাড় জেলায়, ভূপৃষ্ঠের ১০ কিলোমিটার গভীরে।
ভূমিকম্পের কেন্দ্রস্থলের সঠিক অবস্থান ছিল ২৪.৮৪ ডিগ্রি উত্তর অক্ষাংশ এবং ৯৩.২০ পূর্ব দ্রাঘিমাংশে। যেহেতু এই অঞ্চলের বেশ কিছু অংশ উচ্চ কম্পন প্রবণ, তাই ভোর রাতে এই কম্পন নতুন করে স্থানীয়দের মধ্যে উদ্বেগ বাড়িয়েছে।