গত কয়েক মাস ধরে অগ্নিমূল্য বাজারের পর অবশেষে স্বস্তির খবর। সোনার দাম দেড় লাখের ঘরে পৌঁছে যাওয়ার পর আজ ফের নিম্নমুখী গ্রাফ লক্ষ্য করা গেল। গতকালের তুলনায় আজ সোনার দাম বেশ খানিকটা কমেছে, যা বিয়ের মরশুমে মধ্যবিত্তের মুখে হাসি ফুটিয়েছে।
আজ কলকাতায় সোনার দাম কমে দাঁড়িয়েছে প্রতি ১ গ্রামে ১৩,৩৮০ টাকা (২২ ক্যারেট) এবং ১৪,৫৯৭ টাকা (২৪ ক্যারেট)। যেখানে গতকাল এই দাম ছিল যথাক্রমে ১৩,৬৫৫ এবং ১৪,৮৯১ টাকা। অর্থাৎ গ্রাম প্রতি প্রায় ২৫০ থেকে ৩০০ টাকারও বেশি পতন দেখা গিয়েছে।
অন্যান্য শহরে আজকের সোনার দাম (২৪ ক্যারেট, ১ গ্রাম):
দিল্লি ও চণ্ডীগড়ে আজ দাম ১৪,৬১২ টাকা। মুম্বই, বেঙ্গালুরু, কেরালা ও হায়দরাবাদে আজ রেট ১৪,৫৯৭ টাকা। অন্যদিকে চেন্নাই ও মাদুরাইতে আজ সোনা কিছুটা বেশি দামে বিকোচ্ছে প্রতি গ্রামে ১৪,৮৫৮ টাকা দরে। পাটনা ও আমেদাবাদে আজকের দর ১৪,৬০২ টাকা। সোনার বাজারে এই ক্ষণস্থায়ী পতন বিনিয়োগের জন্য সুবর্ণ সুযোগ হতে পারে বলে মনে করছেন বিশেষজ্ঞরা।