সপ্তাহের শুরুতেই সাধারণ মানুষের জন্য সুখবর! ১৩ এপ্রিল ভারতীয় বাজারে একলাফে অনেকটাই কমল সোনার দাম। বিশ্ববাজারের পরিস্থিতির প্রভাবে ১৮, ২২ এবং ২৪ ক্যারেট— সব বিভাগেই পতন লক্ষ্য করা গেছে। তিলোত্তমা কলকাতায় আজ ২৪ ক্যারেট সোনার ১০ গ্রামের দাম ৩৮০ টাকা কমে দাঁড়িয়েছে ১,৫২,৪৬০ টাকায়। একইভাবে ২২ ক্যারেটের দাম ৩৫০ টাকা কমে হয়েছে ১,৩৯,৭৫০ টাকা।
দেশের অন্যান্য শহরের চিত্রটিও প্রায় এক। দিল্লিতে আজ ২৪ ক্যারেট সোনার ১০ গ্রামের দাম ১,৫২,৬১০ টাকা। চেন্নাইতে দাম তুলনামূলক বেশি হলেও সেখানেও ৪০০-৪৪০ টাকা পর্যন্ত পতন দেখা গেছে। মুম্বই ও হায়দরাবাদে সোনার দাম কলকাতার সমান্তরাল রয়েছে। পাটনা ও জয়পুরেও দাম কমেছে উল্লেখযোগ্য হারে। রুপোর বাজারেও বড়সড় পরিবর্তনের আভাস মিলছে। বিয়ের মরসুমের আগে সোনার এই দরপতন ক্রেতাদের মুখে হাসি ফুটিয়েছে।





