সুপ্রিম কোর্টের নজরে কালিয়াচক কাণ্ড! বাগডোগরা থেকে গ্রেফতার ‘মাস্টারমাইন্ড’ মিম নেতা

কালিয়াচকের নজিরবিহীন অশান্তি ও বিচারকদের দীর্ঘক্ষণ আটকে রাখার ঘটনায় এবার ‘সুপ্রিম’ কড়া বার্তার পর বড়সড় পদক্ষেপ নিল পুলিশ। শুক্রবার সকালে বাগডোগরা বিমানবন্দর থেকে পালানোর সময় গ্রেফতার করা হয়েছে ঘটনার মূল উস্কানিদাতা হিসেবে অভিযুক্ত এআইএমআইএম (AIMIM) নেতা তথা আইনজীবী মোফাক্কেরুল ইসলামকে। তাঁর সঙ্গে আকরামুল বাগানি নামে আরও একজনকে আটক করা হয়েছে। পুলিশের দাবি, ধৃতরা বেঙ্গালুরুতে গা ঢাকা দেওয়ার চেষ্টা করছিলেন।

উত্তরবঙ্গের এডিজি কে জয়রামন এক সাংবাদিক বৈঠকে জানান, কালিয়াচকের ঘটনায় এখনও পর্যন্ত ১৯টি মামলা রুজু হয়েছে এবং ৩৩ জনকে গ্রেফতার করা হয়েছে। ভাইরাল ভিডিওতে মোফাক্কেরুলকে গাড়ির ছাদে উঠে উস্কানিমূলক ভাষণ দিতে দেখা গিয়েছে। এডিজি আরও স্বীকার করেন যে, বিক্ষোভস্থলে মহিলা ও শিশুদের ‘হিউম্যান শিল্ড’ হিসেবে ব্যবহার করায় বিচারকদের উদ্ধারে দেরি হয়েছিল। তবে কোনও গাফিলতি ছিল কি না, তা খতিয়ে দেখে সুপ্রিম কোর্টে রিপোর্ট জমা দেওয়া হবে। সূত্রের খবর, এই ঘটনার তদন্তভার এনআইএ (NIA) গ্রহণ করতে পারে, সেক্ষেত্রে ধৃতদের নিজেদের হেফাজতে নিতে পারে কেন্দ্রীয় সংস্থাটি।

Related Posts

© 2026 Tips24 - WordPress Theme by WPEnjoy