সুন্দরবন এবার আলাদা জেলা! হেরিটেজ বাঁচিয়ে পরিষেবায় জোয়ার আনতে মেগা মাস্টারপ্ল্যান তৃণমূল নেত্রীর

দক্ষিণবঙ্গের মিনাখাঁয় নির্বাচনী প্রচার চলাকালীন বড় ঘোষণা করলেন তৃণমূল সুপ্রিমো মমতা বন্দ্যোপাধ্যায়। সুন্দরবনবাসীর দীর্ঘদিনের দাবি মেনে এই পর্যটন ও ঐতিহ্যবাহী এলাকাকে একটি পূর্ণাঙ্গ ও আলাদা জেলা হিসেবে গড়ে তোলার কথা জানালেন তিনি। মুখ্যমন্ত্রীর কথায়, “সুন্দরবন ইউনেস্কো হেরিটেজ এলাকা। আমরা যে সাতটি নতুন জেলা করার সিদ্ধান্ত নিয়েছি, সুন্দরবন তার মধ্যে অন্যতম হবে। লক্ষ্য একটাই—যাতে সমস্ত সরকারি পরিষেবা মানুষের দোরগোড়ায় পৌঁছয়।”

সুন্দরবনের দুর্গম ভৌগোলিক অবস্থানের কথা মাথায় রেখে মমতা বন্দ্যোপাধ্যায় একটি সুসংহত মাস্টারপ্ল্যানের কথা উল্লেখ করেন। তিনি জানান, সুন্দরবনের একদিকে বাঘ আর অন্যদিকে কুমিরের ভয়—এই প্রতিকূলতার মধ্যে মানুষের নিরাপত্তা নিশ্চিত করা সরকারের অগ্রাধিকার। আলাদা জেলা হওয়ার ফলে প্রশাসনিক কাজকর্ম যেমন সহজ হবে, তেমনই স্বাস্থ্য ও পরিকাঠামোয় বড়সড় বদল আসবে। ইতিমধ্যে এলাকায় থানা, সিরিয়াস নিউবর্ন কেয়ার ইউনিট (SNCU) এবং মাদার অ্যান্ড চাইল্ড হাবের মতো আধুনিক পরিষেবা চালু করা হয়েছে। স্থানীয়দের জীবিকা নির্বাহের পাশাপাশি পরিবেশ ও বন্যপ্রাণী সংরক্ষণেও এই নয়া জেলা বিশেষ ভূমিকা পালন করবে বলে আশ্বাস দিয়েছেন মুখ্যমন্ত্রী।

Related Posts

© 2026 Tips24 - WordPress Theme by WPEnjoy