২০২৬-এর বিধানসভা নির্বাচনের নির্ঘণ্ট বেজে গিয়েছে। বাড়ি বাড়ি ভোটার স্লিপ পৌঁছানোর কাজও শুরু হয়েছে। কিন্তু এই ডামাডোলের মাঝে বহু ভোটারের মনেই এক বড় প্রশ্ন— ‘সাপ্লিমেন্টারি লিস্টে (Supplementary List) কি আমার নাম উঠেছে?’ যদি গত জানুয়ারিতে প্রকাশিত চূড়ান্ত ভোটার তালিকার পর আপনি নতুন নামের জন্য আবেদন করে থাকেন এবং এই সাপ্লিমেন্টারি তালিকায় নাম না খুঁজে পান, তবে কি আপনি ভোট দিতে পারবেন না? উত্তর দিল নির্বাচন কমিশন।
নির্বাচন কমিশনের (ECI) নিয়ম অনুযায়ী, চূড়ান্ত তালিকার পর যাঁরা ফর্ম-৬ (নতুন নাম) বা ফর্ম-৮ (সংশোধন) জমা দিয়েছিলেন, তাঁদের জন্য এই সাপ্লিমেন্টারি তালিকা অত্যন্ত গুরুত্বপূর্ণ। যদি তালিকায় নাম না থাকে, তবে আপনার করণীয়:
-
বিএলও-র (BLO) সঙ্গে যোগাযোগ: অবিলম্বে আপনার এলাকার বুথ লেভেল অফিসারের সঙ্গে যোগাযোগ করুন। অনেক সময় যান্ত্রিক ত্রুটির কারণে অনলাইনে নাম না দেখালেও মূল নথিতে নাম থাকতে পারে।
-
NVSP পোর্টাল চেক: সরাসরি ‘Voter Service Portal’-এ গিয়ে আপনার এপিক (EPIC) নম্বর দিয়ে স্ট্যাটাস চেক করুন। আপনার আবেদনটি ‘Accepted’ হয়েছে কি না তা যাচাই করে নিন।
-
নাম নথিভুক্তকরণের শেষ তারিখ: ভোটগ্রহণের দিনের ১০ দিন আগে পর্যন্ত নাম তোলার সুযোগ থাকে। যদি তালিকায় নাম না ওঠে, তবে পুনরায় স্থানীয় মহকুমা শাসক (SDO) বা বিডিও (BDO) অফিসে যোগাযোগ করে দ্রুত শুনানি বা এনরোলমেন্ট নিশ্চিত করুন।
-
পোলিং স্টেশনে ভোটার লিস্ট: ভোটের দিন বুথের বাইরে টাঙানো তালিকায় আপনার নাম আছে কি না তা বিএলও-র কাছ থেকে নিশ্চিত হয়ে নিন। কারণ, সাপ্লিমেন্টারি তালিকার সংযোজন অনেক সময় শেষ মুহূর্তেও হয়।
মনে রাখবেন, শুধুমাত্র ভোটার কার্ড থাকলেই ভোট দেওয়া যায় না, তালিকায় নাম থাকা বাধ্যতামূলক। তাই হাতে সময় থাকতে আজই আপনার স্ট্যাটাস যাচাই করে নিন।