সবুজ ফাইলে কী ছিল? সুপ্রিম কোর্টে ফাঁস করলেন মমতা! ইডির ‘নথি চুরির’ অভিযোগে পাল্টা তোপ মুখ্যমন্ত্রীর!

কয়লা পাচার মামলায় আইপ্যাক (I-PAC) অফিসে ইডির তল্লাশি এবং মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের সেখানে উপস্থিতি ঘিরে যে আইনি লড়াই শুরু হয়েছিল, তাতে এবার নয়া মোড়। সুপ্রিম কোর্টে হলফনামা জমা দিয়ে ইডির সমস্ত অভিযোগ উড়িয়ে দিলেন মুখ্যমন্ত্রী। ইডি অভিযোগ করেছিল, তদন্ত চলাকালীন মুখ্যমন্ত্রী সেখানে পৌঁছে সবুজ রঙের একটি ফাইলে করে তদন্তের নথি ছিনতাই করেছেন। কিন্তু হলফনামায় মমতা স্পষ্ট জানিয়েছেন, তিনি ইডির বাজেয়াপ্ত করা কোনো নথি স্পর্শ করেননি; বরং তাঁর সঙ্গে থাকা সবুজ ফাইলে ছিল তৃণমূল কংগ্রেসের অত্যন্ত গোপন এবং সংবেদনশীল দলীয় নথি ও কিছু ইলেকট্রনিক গ্যাজেট।

মমতা বন্দ্যোপাধ্যায়ের আইনজীবীরা আদালতে জানিয়েছেন, ইডি তল্লাশির সময় মুখ্যমন্ত্রী সেখানে খুব অল্প সময়ের জন্য ছিলেন এবং ইডির অনুমতি নিয়েই তিনি দলীয় কাজের নথিগুলি নিয়ে আসেন। উল্টে ইডির বিরুদ্ধেই পাল্টা অভিযোগ এনেছেন মমতা। তাঁর দাবি, তদন্তের নামে তৃণমূলের রাজনৈতিক গোপন তথ্য চুরি করাই ছিল কেন্দ্রীয় সংস্থার মূল লক্ষ্য। হলফনামায় আরও বলা হয়েছে, ইডির এই অভিযানের কোনো আইনি বৈধতা ছিল না এবং সার্চ ওয়ারেন্ট ছাড়াই তল্লাশি চালানো হয়েছে। ভোটের আগে বিরোধী রাজ্যগুলিতে হানা দেওয়া ইডির ‘প্যাটার্ন’ হয়ে দাঁড়িয়েছে বলেও তোপ দেগেছেন তৃণমূলনেত্রী। প্রসঙ্গত, ইডির দাবি ছিল প্রতীক জৈনের মাধ্যমে হাওয়ালা পথে ১০ কোটি টাকার লেনদেন হয়েছে, যার যোগসূত্র খুঁজতেই এই হানা।

Related Posts

© 2026 Tips24 - WordPress Theme by WPEnjoy