সন্তানের হোয়াটসঅ্যাপে নজরদারি! বাবা-মায়েদের জন্য দারুণ সুরক্ষা ফিচার আনল মেটা

শিশুদের ডিজিটাল নিরাপত্তার কথা মাথায় রেখে হোয়াটসঅ্যাপের মূল সংস্থা ‘মেটা’ এক যুগান্তকারী ফিচার নিয়ে আসছে। মূলত ১৩ বছরের নিচের শিশুদের হোয়াটসঅ্যাপ ব্যবহার নিরাপদ ও নিয়ন্ত্রিত করার লক্ষ্যেই এই উদ্যোগ। এখন থেকে সন্তানরা অ্যাপ ব্যবহার করলেও, তার ওপর থাকবে বাবা-মায়েদের কড়া নজরদারি।

নতুন ফিচারের মূল বৈশিষ্ট্য:

টাইম ও মেসেজ কন্ট্রোল: সন্তান কতক্ষণ অ্যাপ ব্যবহার করবে, কতগুলো মেসেজ পাঠাবে বা কতক্ষণ কলে কথা বলবে—সবই নির্ধারণ করতে পারবেন অভিভাবকরা।

নিরাপদ যোগাযোগ: অচেনা নম্বর থেকে কোনো মেসেজ এলে তা সরাসরি ইনবক্সে আসবে না; সেটি থাকবে ‘মেসেজ রিকোয়েস্ট’ ফোল্ডারে। সেই ফোল্ডার খোলার পিন থাকবে শুধুমাত্র বাবা-মায়েদের কাছে।

গ্রুপ নিয়ন্ত্রণ: অভিভাবকের অনুমতি ছাড়া কোনো গ্রুপে যুক্ত হওয়া যাবে না। গ্রুপে যোগদানের লিঙ্কও অ্যাপপ্রুভ করতে পারবেন অভিভাবকরা।

আগামী কয়েক মাসের মধ্যেই এই ফিচার বিশ্বজুড়ে রোলআউট করা হবে। এছাড়াও হোয়াটসঅ্যাপে আসছে আরও নতুন আপডেট। এখন থেকে কোনো গ্রুপে নতুন জয়েন করলেও আগের সব চ্যাট পড়া সম্ভব হবে। পাশাপাশি, ইমোজি টাইপ করলেই হোয়াটসঅ্যাপ নিজে থেকে সেই আবেগের সাথে মানানসই স্টিকার সাজেস্ট করবে। অর্থাৎ, আলাদা করে স্টিকার খোঁজার ঝামেলা আর থাকছে না!

Related Posts

© 2026 Tips24 - WordPress Theme by WPEnjoy