শেষবেলায় অঝোরে কাঁদলেন এলএম১০! আর্জেন্তিনার মাটিতে কি শেষ ম্যাচ খেলে ফেললেন মেসি?

ফুটবল বিশ্বের জন্য এক বিষাদময় মুহূর্ত। আর্জেন্তিনার বুয়েনস আইরেসের সবুজ ঘাসে কি শেষবার দেখা গেল লিয়োনেল মেসিকে? বিশ্বজয়ী মহাতারকার চোখে জল এবং গ্যালারিভর্তি দর্শকদের বাঁধভাঙা আবেগ আজ সেই জল্পনাকেই উসকে দিল। বুয়েনস আইরেসে অনুষ্ঠিত বিশ্বকাপের যোগ্যতা অর্জন পর্বের ম্যাচ শেষে যখন মেসি মাঠ ছাড়ছেন, তখন তাঁর চোখে জল দেখে স্তম্ভিত গোটা দুনিয়া। নিজের দেশের মাটিতে নীল-সাদা জার্সিতে এটাই সম্ভবত তাঁর শেষ আন্তর্জাতিক ম্যাচ হতে চলেছে বলে গুঞ্জন শুরু হয়েছে।

ম্যাচ শেষে লিয়োনেল মেসি আবেগঘন কণ্ঠে জানান, “ঘরের মাঠে দেশের মানুষের সামনে খেলা সবসময়ই বিশেষ। তবে সময় তো থেমে থাকে না।” যদিও অবসর নিয়ে তিনি সরাসরি কোনো ঘোষণা করেননি, তবে তাঁর শরীরের ভাষা এবং মাঠ ছাড়ার মুহূর্তের ওই কান্না অন্য ইঙ্গিত দিচ্ছে। ২০২৬ বিশ্বকাপের রূপরেখা তৈরি হলেও ঘরের মাঠে আর্জেন্তিনার আর কোনো সূচি না থাকায় ফুটবল প্রেমীরা ধরে নিচ্ছেন, ঘরের দর্শকদের সামনে লিয়োকে দেখার সৌভাগ্য হয়তো আর হবে না। বিদায়বেলায় ‘এলএম১০’-এর এই চোখের জল কোটি কোটি ফুটবল ভক্তের হৃদয়ে হাহাকার সৃষ্টি করেছে।

Related Posts

© 2026 Tips24 - WordPress Theme by WPEnjoy