. শুভেন্দুর মনোনয়ন ঘিরে নজিরবিহীন উত্তেজনা! শাহকে লক্ষ্য করে চটি-জুতো, পাল্টা হুঙ্কার বিজেপির

হাই-ভোল্টেজ মেজাজে ভবানীপুরে মনোনয়ন জমা দিতে গিয়ে নজিরবিহীন বিশৃঙ্খলার সাক্ষী থাকলেন কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহ এবং বিজেপি প্রার্থী শুভেন্দু অধিকারী। বৃহস্পতিবার শুভেন্দুর মনোনয়ন দাখিল উপলক্ষেই বিশেষ সফরে রাজ্যে এসেছেন শাহ। এদিন বর্ণাঢ্য রোড শো করে মনোনয়ন জমা দিতে যাচ্ছিলেন তাঁরা। কিন্তু মিছিল ভবানীপুরের অন্দরে ঢোকা মাত্রই পরিস্থিতি অগ্নিগর্ভ হয়ে ওঠে।

রাস্তার দুধারে কালো পতাকা ও কালো কাপড় হাতে বিক্ষোভ দেখাতে শুরু করেন তৃণমূল কর্মীরা। বিজেপির দাবি, স্বরাষ্ট্রমন্ত্রীর কনভয় লক্ষ্য করে আচমকাই জুতো ছোড়া হয়। পাল্টা স্লোগান দিতে শুরু করেন বিজেপি সমর্থকরাও। দু-পক্ষের হাতাহাতি ও ধস্তাধস্তিতে পরিস্থিতি সম্পূর্ণ নিয়ন্ত্রণের বাইরে চলে যায়। উত্তজনা এতটাই চরম আকার ধারণ করে যে, মাঝপথেই কনভয় থেকে নেমে যেতে বাধ্য হন অমিত শাহ। কেন্দ্রীয় বাহিনীর ঘেরাটোপে তাঁকে নিরাপদ স্থানে সরিয়ে নেওয়া হয়। খোদ স্বরাষ্ট্রমন্ত্রীর সামনে এই ধরণের বিশৃঙ্খলা রাজ্যের নিরাপত্তা ও রাজনৈতিক সৌজন্য নিয়ে বড়সড় প্রশ্ন তুলে দিল।

Related Posts

© 2026 Tips24 - WordPress Theme by WPEnjoy