লোন বা ইএমআই কি কমবে? আরবিআই-এর বড় সিদ্ধান্তের পর কোন ব্যাঙ্কের এফডি-তে মিলবে বাম্পার সুদ?

রিজার্ভ ব্যাঙ্ক অফ ইন্ডিয়ার (RBI) মনিটারি পলিসি কমিটির বৈঠক শেষে সাধারণ মানুষের জন্য বড় খবর। কেন্দ্রীয় ব্যাঙ্ক স্পষ্ট জানিয়ে দিয়েছে যে, রেপো রেট বর্তমানে ৫.২৫%-এ অপরিবর্তিত থাকছে। এর সরাসরি অর্থ হলো, আপনার হোম লোন বা কার লোনের মাসিক কিস্তিতে (EMI) আপাতত কোনও পরিবর্তন হচ্ছে না। পাশাপাশি, বিভিন্ন সরকারি ব্যাঙ্কের ফিক্সড ডিপোজিটের (FD) সুদের হারও বর্তমান স্তরেই স্থিতিশীল থাকবে।বাজারের অনিশ্চয়তার মধ্যে সুরক্ষিত বিনিয়োগ খুঁজলে সরকারি ব্যাঙ্কগুলি এখনও আকর্ষণীয়। আপনি যদি মাত্র এক বছরের জন্য টাকা রাখতে চান, তবে এই মুহূর্তে সবচেয়ে এগিয়ে রয়েছে ইন্ডিয়ান ওভারসিজ ব্যাঙ্ক, যারা ৬.৫০ শতাংশ সুদ দিচ্ছে। এর পরেই রয়েছে ইউনিয়ন ব্যাঙ্ক (৬.৩০%)। দেশের বৃহত্তম ব্যাঙ্ক এসবিআই এক বছরের জন্য ৬.২৫ শতাংশ সুদ অফার করছে। তবে এই মেয়াদে পাঞ্জাব অ্যান্ড সিন্ধ ব্যাঙ্ক দিচ্ছে সবচেয়ে কম (৫.৮৫%) সুদ।দীর্ঘমেয়াদী বা ৫ বছরের বিনিয়োগের ক্ষেত্রে সবচেয়ে লাভজনক হলো ব্যাঙ্ক অফ বরোদা (৬.৩০%) এবং কানারা ব্যাঙ্ক (৬.২৫%)। অন্যদিকে, ৩ বছরের মেয়াদে এসবিআই এবং পিএনবি-র ৬.৩০ শতাংশ সুদ বিনিয়োগকারীদের নজর কাড়ছে। তবে সঞ্চয়ের আগে দেখে নেওয়া প্রয়োজন কোন ব্যাঙ্কে আপনার মেয়াদের জন্য সেরা রিটার্ন মিলছে।ব্যাঙ্কের নাম১ বছর (%)৩ বছর (%)৫ বছর (%)ইন্ডিয়ান ওভারসিজ ব্যাঙ্ক৬.৫০৬.১০৬.১০ইউনিয়ন ব্যাঙ্ক অফ ইন্ডিয়া৬.৩০৬.২৫৬.০০স্টেট ব্যাঙ্ক অফ ইন্ডিয়া৬.২৫৬.৩০৬.০৫ব্যাঙ্ক অফ বরোদা৬.১০৬.২৫৬.৩০ব্যাঙ্ক অফ মহারাষ্ট্র৬.২০৫.২৫৫.০০

Related Posts

© 2026 Tips24 - WordPress Theme by WPEnjoy