‘লড়াই করে জন্মেছি, লড়াই করেই মরব!’ ভবানীপুরে দাঁড়িয়ে নিজের রাজনৈতিক উইল লিখে দিলেন মমতা

সোমবার বিকেলে নিজের বিধানসভা কেন্দ্র ভবানীপুরে এক কর্মীসভা থেকে আবেগপ্রবণ হয়ে পড়েন মমতা বন্দ্যোপাধ্যায়। নিজের রাজনৈতিক জীবনের কঠিন সময়ের কথা স্মরণ করে তিনি বলেন, “আমার জীবন স্ট্রাগল (সংগ্রাম) করেই শুরু হয়েছে, আর আমার মৃত্যুও হবে স্ট্রাগল করেই।” এদিন তিনি স্পষ্ট করে দেন যে, কোনো ষড়যন্ত্র বা চাপের মুখে তিনি মাথা নত করবেন না।

ভোটার তালিকায় নাম বাদ যাওয়া নিয়ে এদিন একগুচ্ছ নতুন তথ্য ও অভিযোগ সামনে আনেন মুখ্যমন্ত্রী। তিনি দাবি করেন, রাজ্যে প্রায় ৫৮ লক্ষ ভোটারের নাম কোনো রকম ভেরিফিকেশন বা সশরীরে তদন্ত ছাড়াই বাদ দিয়ে দেওয়া হয়েছে। মমতার সরাসরি অভিযোগ, “বিজেপির অফিসারদের মাইক্রো-অবজার্ভার হিসেবে নিয়োগ করা হয়েছে এবং তারাই ইচ্ছামতো মানুষের নাম কেটেছে।” ভোটার তালিকা সংশোধনের এই ‘ইনহিউম্যান’ চাপের কারণে বিএলও-দের (BLO) শারীরিক অবস্থার অবনতি হচ্ছে বলেও দাবি করেন তিনি। এদিন তিনি জানান, গতকাল এবং আজ দুজন বিএলও-র ব্রেন স্ট্রোক হয়েছে। এই পরিস্থিতির জন্য স্থানীয় এক বিজেপি নেতাকে ‘বদমাইশ লোক’ বলে অভিহিত করে তিনি বলেন, “ওরা সব দোষ বিএলও-দের ওপর দিচ্ছে, অথচ বিএলও-রা ভালো কাজ করছে। সব দোষ আসলে বিজেপির।” মমতার এই মন্তব্য নির্বাচন ঘিরে ঘনীভূত হওয়া ‘SIR’ বিতর্কে নতুন মাত্রা যোগ করল।

Related Posts

© 2026 Tips24 - WordPress Theme by WPEnjoy