পশ্চিমবঙ্গ সরকারের লক্ষ্মীর ভাণ্ডার প্রকল্প বর্তমানে বাংলার কোটি কোটি মহিলার প্রধান অর্থনৈতিক স্তম্ভ। রাজ্য বাজেটে ভাতার পরিমাণ বৃদ্ধির পর এখন সাধারণ শ্রেণির মহিলারা মাসে ১,৫০০ টাকা এবং তফসিলি জাতি ও উপজাতি (SC/ST) শ্রেণির মহিলারা ১,৭০০ টাকা করে পাচ্ছেন। কিন্তু আপনি কি জানেন, এই টাকা সঠিক জায়গায় বিনিয়োগ করলে আপনি অনায়াসেই ৩৫ লক্ষ টাকার মালিক হতে পারেন?
গ্রাম সুরক্ষা যোজনা: আপনার স্বপ্নের চাবিকাঠি ভারতীয় ডাকবিভাগের (India Post) একটি দুর্দান্ত স্কিম হলো ‘গ্রাম সুরক্ষা যোজনা’ (Gram Suraksha Yojana)। এটি এমন একটি জীবন বিমা এবং সঞ্চয় প্রকল্প যেখানে খুব অল্প টাকা জমা দিয়েও বিশাল রিটার্ন পাওয়া সম্ভব।
কিভাবে কাজ করে এই হিসেব? বিশেষজ্ঞদের মতে, ১৯ বছর বয়সে কোনো মহিলা যদি তাঁর লক্ষ্মীর ভাণ্ডারের ১,৫০০ টাকা এই প্রকল্পে বিনিয়োগ করা শুরু করেন, তবে তার ভবিষ্যৎ তহবিলটি হবে দেখার মতো।
-
যদি তিনি প্রতি মাসে প্রায় ১,৫১৫ টাকা প্রিমিয়াম দেন, তবে ৬০ বছর মেয়াদ শেষে বা ৮০ বছর বয়স পূর্ণ হলে বোনাসসহ প্রায় ৩৫ লক্ষ টাকা পর্যন্ত হাতে পেতে পারেন।
-
৫৮ বছর বয়স পর্যন্ত জমা করলে মাসে কিস্তি পড়বে ১,৪৬৩ টাকা এবং ৬০ বছর পর্যন্ত করলে তা হবে ১,৪১১ টাকা।
আবেদনের যোগ্যতা ও সুবিধা: ১. ১৯ থেকে ৫৫ বছর বয়সী যেকোনো ভারতীয় নাগরিক এই স্কিমে নাম নথিভুক্ত করতে পারেন। ২. সর্বনিম্ন ১০,০০০ টাকা থেকে সর্বোচ্চ ১০ লক্ষ টাকা পর্যন্ত বিমা করা যায়। ৩. পলিসি চালুর ৪ বছর পর থেকে ঋণের (Loan) সুবিধা পাওয়া যায়। ৪. চাইলে ৩ বছর পর পলিসি সারেন্ডার করা সম্ভব।
সঠিক সময়ে সঠিক সিদ্ধান্তই পারে আপনার এবং আপনার পরিবারের ভবিষ্যৎ বদলে দিতে। তাই আজই আপনার নিকটবর্তী পোস্ট অফিসে যোগাযোগ করুন এবং লক্ষ্মীর ভাণ্ডারের টাকাকে কাজে লাগিয়ে নিজের সুরক্ষা নিশ্চিত করুন।