রোজ মাত্র ১৫০ টাকা জমিয়ে পান ১৯ লক্ষ, LIC-র এই ম্যাজিক স্কিমটি জানেন?

মুদ্রাস্ফীতির বাজারে মধ্যবিত্তের সবথেকে বড় দুশ্চিন্তা হলো সন্তানের উচ্চশিক্ষা এবং বিয়ের খরচ। সেই দুশ্চিন্তা দূর করতেই এক দুর্দান্ত ‘নিউ চাইল্ড মানি ব্যাক প্ল্যান’ (New Child Money Back Plan) নিয়ে এসেছে ভারতীয় জীবন বিমা নিগম (LIC)। যেখানে সামান্য সঞ্চয়েই আপনি আপনার আদরের সন্তানের জন্য তৈরি করতে পারেন লক্ষ লক্ষ টাকার বড় ফান্ড।

রোজ ১৫০ টাকা জমান, হাতে পাবেন ১৯ লক্ষ! হিসাবটা খুব সহজ। যদি আপনি এই স্কিমে প্রতিদিন প্রায় ১৫০ টাকা (মাসে ৪,৫০০ টাকা) বিনিয়োগ করেন, তবে বছরে আপনার জমানো টাকার পরিমাণ দাঁড়াবে প্রায় ৫৫,০০০ টাকা। এইভাবে ২৫ বছর টানা বিনিয়োগ করলে আপনার মোট জমার পরিমাণ হবে প্রায় ১৪ লক্ষ টাকা। কিন্তু পলিসির মেয়াদ শেষে বোনাস ও অন্যান্য সুবিধা মিলিয়ে আপনি হাতে পাবেন প্রায় ১৯ লক্ষ টাকা! যা আপনার সন্তানের জীবনের বড় কোনো স্বপ্ন পূরণে ঢাল হয়ে দাঁড়াবে।

বিনিয়োগের নিয়ম ও বয়সসীমা:

  • কাদের জন্য: এই পলিসিটি ১২ বছর বয়সের মধ্যে থাকা যেকোনো শিশুর নামে শুরু করা যেতে পারে।

  • বিমার পরিমাণ: সর্বনিম্ন ১ লক্ষ টাকা থেকে বিনিয়োগ শুরু করা যায়, তবে সর্বোচ্চ বিনিয়োগের কোনো উর্ধ্বসীমা নেই।

  • প্রিমিয়াম দেওয়ার সুবিধা: বিনিয়োগকারীরা তাঁদের সুবিধা অনুযায়ী মাসে, তিন মাসে, ছয় মাসে বা বছরে একবার প্রিমিয়াম জমা দিতে পারেন।

মাঝেমধ্যেই মিলবে মোটা টাকা (Money Back Facility): এই প্ল্যানের সবথেকে বড় আকর্ষণ হলো এটি নির্দিষ্ট বয়সে টাকা ফেরত দেয়। শিশুটির বয়স যখন ১৮, ২০ এবং ২২ বছর হবে, তখন বিমাকৃত রাশির (Sum Assured) ২০ শতাংশ করে টাকা ফেরত পাওয়া যাবে। বাকি ৪০ শতাংশ টাকা পাওয়া যাবে শিশুর ২৫ বছর বয়স হওয়ার পর, এককালীন মোটা বোনাস সহ।

নিরাপত্তা ও ভরসা LIC-র এই প্ল্যানটি একটি ‘নন-লিঙ্কড’ এবং ‘পার্টিসিপেটিং’ পলিসি। অর্থাৎ এটি শেয়ার বাজারের ওঠানামার ওপর নির্ভর করে না। ফলে আপনার কষ্টার্জিত টাকা এখানে সম্পূর্ণ নিরাপদ।

Related Posts

© 2026 Tips24 - WordPress Theme by WPEnjoy