রুপোর দামে রেকর্ড ধস! এক ধাক্কায় লক্ষাধিক টাকা সস্তা, সোনা কিনতেও কি এটাই সেরা সুযোগ?

সোনা ও রুপোর বাজারে যেন সুনামি বয়ে গিয়েছে! মাত্র কয়েকদিন আগেও আকাশছোঁয়া দাম দেখে যাঁদের কপালে চিন্তার ভাঁজ পড়েছিল, তাঁদের জন্য চমকপ্রদ খবর। গত পাঁচ দিনে রুপোর দাম তার সর্বকালের সর্বোচ্চ দর থেকে প্রায় ১ লক্ষ ৩৫ হাজার টাকা কমেছে। পাল্লা দিয়ে সোনার দামেও বড়সড় পতন লক্ষ্য করা গিয়েছে। প্রতি ১০ গ্রামে সোনার দাম কমেছে প্রায় ৩,৬৫০ টাকা। বাজেটের আগে যে গতিতে পারদ চড়ছিল, এখন ঠিক ততটাই দ্রুততায় নিম্নমুখী দাম।

রুপোর দামে অবিশ্বাস্য পতন জানুয়ারি মাসের শেষেও রুপো যে দাপট দেখিয়েছিল, তা এখন অতীত। গত ২৯ জানুয়ারি ১ কেজি রুপোর দাম ৪ লক্ষ টাকার গণ্ডি ছাড়িয়ে ৪,২০,০৪৮ টাকায় পৌঁছে রেকর্ড গড়েছিল। কিন্তু ফেব্রুয়ারির শুরু থেকেই ছবিটা বদলে গিয়েছে। বর্তমানে ১ কেজি রুপোর বাজার দর দাঁড়িয়েছে ২,৮৫,০০০ টাকায়। অর্থাৎ, সর্বোচ্চ দরের তুলনায় রুপো এখন ১ লক্ষ ২০ হাজার টাকারও বেশি সস্তা। গত এক সপ্তাহেই রুপোর দাম কমেছে প্রায় ৬৫,০০০ টাকা।

সোনার দামেও স্বস্তি রুপোর পাশাপাশি সোনা কেনাতেও অনেকটা ছাড় মিলছে। গত এক সপ্তাহে ২৪ ক্যারেট সোনার দাম ৩,৯৮০ টাকা এবং ২২ ক্যারেট সোনার দাম ৩,৬৫০ টাকা পর্যন্ত হ্রাস পেয়েছে। আন্তর্জাতিক বাজারে সোনার দাম প্রতি আউন্সে ৪,৮০০ ডলারের নিচে নেমে আসাই দেশীয় বাজারে এই পতনের প্রধান কারণ বলে মনে করছেন বিশেষজ্ঞরা।

কেন এই পতন? বাজার বিশেষজ্ঞদের মতে, মার্কিন ডলারের শক্তিবৃদ্ধি এবং মার্কিন ফেডারেল রিজার্ভের সুদের হার সংক্রান্ত সতর্ক অবস্থান আন্তর্জাতিক বাজারে সোনার চাহিদাকে কিছুটা কমিয়ে দিয়েছে। এর ফলে বিশ্বজুড়ে বিনিয়োগকারীদের মধ্যে বিক্রির হিড়িক পড়েছে, যার সরাসরি প্রভাব পড়ছে ভারতের বাজারেও। বিনিয়োগকারীদের মধ্যে এই পতন কিছুটা উদ্বেগ তৈরি করলেও, সাধারণ ক্রেতাদের জন্য গয়না কেনার এটাই স্বর্ণালি সুযোগ হতে পারে।

Related Posts

© 2026 Tips24 - WordPress Theme by WPEnjoy