রাজ্যজুড়ে নাশকতার ছক? আদালত-পাসপোর্ট অফিসের পর এবার টার্গেট একের পর এক পোস্ট অফিস!

রাজ্যজুড়ে ফের বোমাতঙ্ক! আদালত চত্বরের পর এবার নিশানায় পাসপোর্ট অফিস ও ডাকঘর। বৃহস্পতিবার বেলা বাড়তেই খাস কলকাতার রুবি মোড় সংলগ্ন পাসপোর্ট অফিস এবং সেক্টর ফাইভের অফিসে বোমা থাকার ইমেল ঘিরে তীব্র চাঞ্চল্য ছড়ায়। তড়িঘড়ি বিল্ডিং খালি করে লালবাজারের গোয়েন্দা বিভাগ ও বম্ব স্কোয়াড তল্লাশি শুরু করে।

আতঙ্ক ছড়িয়েছে জেলাতেও। বাঁকুড়া, বালুরঘাট, আসানসোল, কাটোয়া, ঝাড়গ্রাম, বসিরহাট এবং কৃষ্ণনগরের প্রধান ডাকঘরগুলিতে ইমেল মারফত নাশকতার হুমকি পাঠানো হয়েছে। বাঁকুড়া মুখ্য ডাকঘরে আরডিএক্স থাকার হুমকির পর পরিষেবা বন্ধ করে দেওয়া হয়। বালুরঘাটে খবর আসে, যেখানে পাসপোর্ট পরিষেবা দেওয়া হয় সেই ডাকঘরগুলিই মূল টার্গেট। আসানসোলে দুপুর দুটোর মধ্যে অফিস উড়িয়ে দেওয়ার হুমকি আসে। প্রতিটি ক্ষেত্রেই পুলিশ ও বম্ব স্কোয়াড পৌঁছে এলাকা খালি করে তল্লাশি চালাচ্ছে। একের পর এক এই হুমকিতে রাজ্যজুড়ে ব্যাপক আতঙ্ক ও শোরগোল তৈরি হয়েছে।

Related Posts

© 2026 Tips24 - WordPress Theme by WPEnjoy