যুদ্ধের বিভীষিকা কাটিয়ে শান্তির খোঁজে ইসলামাবাদ! পরমাণু শক্তিধরদের পাহারায় ‘লৌহবর্ম’

আগামী শনিবার ইসলামাবাদের মাটিতে অনুষ্ঠিত হতে যাচ্ছে বিশ্ব রাজনীতির সবথেকে চর্চিত ‘উচ্চ-ঝুঁকিপূর্ণ’ যুক্তরাষ্ট্র–ইরান শান্তি আলোচনা। মধ্যপ্রাচ্যের চরম অস্থিরতার মাঝে এই বৈঠকটি কেবল কূটনৈতিক দিক থেকেই নয়, বরং বিশ্ব নিরাপত্তার স্বার্থেও অত্যন্ত তাৎপর্যপূর্ণ। এই মেগা বৈঠককে ঘিরে পাকিস্তান এখন দুর্ভেদ্য দুর্গে পরিণত হয়েছে। বিশেষ করে ইরানি প্রতিনিধি দলকে সম্ভাব্য যে কোনো “অপ্রত্যাশিত হামলা” থেকে রক্ষা করতে পাকিস্তান শুরু করেছে তাদের ইতিহাসের বৃহত্তম বিমান অভিযান।

নিরাপত্তা নিশ্চিত করতে পাকিস্তান বিমানবাহিনী (PAF) আকাশে তৈরি করেছে এক অনন্য ‘Iron Escort’ বা লৌহবর্ম। এই বিশেষ সুরক্ষাবলয়ে মোতায়েন করা হয়েছে শক্তিশালী যুদ্ধবিমান, C-130 পরিবহন বিমান, মাঝ আকাশে জ্বালানি ভরার রিফুয়েলিং ট্যাঙ্কার এবং আকাশপথের গোয়েন্দা AWACS নজরদারি বিমান। ৮ এপ্রিল চীন ও পাকিস্তানের মধ্যস্থতায় এক অস্থায়ী যুদ্ধবিরতি কার্যকর হওয়ার পর, তেহরান ও ওয়াশিংটনের মধ্যে স্থায়ী শান্তি ফেরানোই এখন মূল লক্ষ্য। উল্লেখ্য, বিগত সংঘাতের এক মাসে তেহরানে প্রাণ হারিয়েছিলেন ২,০০০-এর বেশি মানুষ। সেই ধ্বংসলীলা থামিয়ে আন্তর্জাতিক ভাবমূর্তি উজ্জ্বল করতে এখন মরিয়া ইসলামাবাদ। সারা বিশ্বের নজর এখন শনিবারের এই ঐতিহাসিক টেবিলের দিকে।

Related Posts

© 2026 Tips24 - WordPress Theme by WPEnjoy