যুদ্ধের আবহেও উল্টো পুরাণ! এক ধাক্কায় অনেকটা কমল সোনার দাম, বিয়ের মরশুমে দারুণ সুখবর

পশ্চিম এশিয়ায় যুদ্ধ পরিস্থিতির অস্থিরতার মাঝেই ভারতীয় বাজারে সোনা ও রুপোর দামে দেখা গেল বড়সড় পতন। সাধারণত যুদ্ধের সময় সোনার দাম বাড়ার প্রবণতা থাকলেও, এবার ছবিটা একেবারেই উল্টো। বিয়ের মরশুমে সোনার দাম কমায় স্বাভাবিকভাবেই স্বস্তিতে সাধারণ মানুষ। আজ, ৫ মার্চ বাজার খুলতেই দেখা গিয়েছে সোনা ও রুপো উভয়ই বেশ সস্তা হয়েছে।

এক নজরে আজকের দর (স্বর্ণশিল্প বাঁচাও কমিটি অনুযায়ী):

২৪ ক্যারেট (Fine Gold): প্রতি গ্রামে ১৯০ টাকা কমে আজকের দাম দাঁড়িয়েছে ১৬,০১০ টাকা।

২২ ক্যারেট (জুয়েলারি গোল্ড): গয়না তৈরির সোনার দাম গ্রাম প্রতি ১৮০ টাকা কমেছে। অর্থাৎ, ১০ গ্রাম সোনার জন্য আজ খরচ হবে ১,৫২,১০০ টাকা।

১৮ ক্যারেট: দাম কমেছে ১৮ ক্যারেট সোনারও। বর্তমানে ১ গ্রাম ১৮ ক্যারেট সোনার দাম ১২,৪৯০ টাকা।

সোনা বিক্রি ও রুপোর দর:
আপনি যদি আজ পুরনো সোনা বিক্রি করতে চান, তবে ২২ ক্যারেটে প্রতি গ্রামে পাবেন ১৪,৫৬৯ টাকা। অন্যদিকে, রুপোর দামেও লক্ষ্য করা গিয়েছে বড় পতন। ১ কেজি রুপোর দাম ২,২৭০ টাকা কমে বর্তমানে দাঁড়িয়েছে ২,৭০,১৭০ টাকা। তবে মনে রাখবেন, এই দামের সঙ্গে জিএসটি (GST) এবং মেকিং চার্জ যুক্ত হয়ে গয়নার চূড়ান্ত দাম নির্ধারিত হবে। কেনাকাটার আগে অবশ্যই নিকটস্থ বিশ্বস্ত জুয়েলারি শপ থেকে দাম যাচাই করে নিন।

Related Posts

© 2026 Tips24 - WordPress Theme by WPEnjoy