মে মাসেই শেষ কিস্তির টাকা? অন্নপূর্ণা ভাণ্ডার নিয়ে বড় আপডেট, এক ক্লিকে জানুন অ্যাকাউন্টে কবে ঢুকবে ৩০০০ টাকা

পশ্চিমবঙ্গের রাজনীতিতে মহিলাদের আত্মনির্ভরতার অন্যতম বড় হাতিয়ার ছিল ‘লক্ষ্মীর ভাণ্ডার’ প্রকল্প। মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের মস্তিষ্কপ্রসূত এই প্রকল্পের জনপ্রিয়তা ছিল আকাশছোঁয়া। কয়েক বছর আগে ৫০০ ও ৭০০ টাকা দিয়ে শুরু হওয়া এই মাসিক ভাতা ধাপে ধাপে বেড়ে দাঁড়িয়েছিল যথাক্রমে ১০০০ ও ১২০০ টাকায়। এমনকি সাম্প্রতিককালে তা আরও বাড়িয়ে সাধারণ জাতির জন্য ১৫০০ এবং তপশিলি জাতির মহিলাদের জন্য ১৭০০ টাকা করা হয়েছিল। কিন্তু রাজ্যের রাজনৈতিক পটপরিবর্তনের সঙ্গে সঙ্গেই এই জনপ্রিয় প্রকল্পের ভবিষ্যৎ নিয়ে তৈরি হয়েছে বড়সড় প্রশ্নচিহ্ন।

সূত্রের খবর, রাজ্যে সরকার বদলের জল্পনার মাঝেই শোনা যাচ্ছে যে মে মাস থেকেই বন্ধ হয়ে যেতে পারে লক্ষ্মীর ভাণ্ডার প্রকল্প। এর পরিবর্তে বিজেপি সরকার আনতে চলেছে তাদের নিজস্ব প্রকল্প ‘অন্নপূর্ণা ভাণ্ডার’। নির্বাচনী প্রচারের সময় থেকেই বিজেপির পক্ষ থেকে প্রতিশ্রুতি দেওয়া হয়েছিল যে তারা ক্ষমতায় এলে মহিলাদের ভাতার পরিমাণ এক ধাক্কায় দ্বিগুণ করে দেবে। লক্ষ্মীর ভাণ্ডারের ১৫০০ টাকার বদলে অন্নপূর্ণা প্রকল্পে বাংলার সমস্ত মহিলারা মাসে ৩০০০ টাকা করে পাবেন বলে দাবি করা হয়েছে।

শুধুমাত্র মহিলারা নন, বেকার যুবক-যুবতীদের জন্যও বিজেপির ঝুলিতে রয়েছে ‘যুব শক্তি’ প্রকল্প। বর্তমানে মমতা সরকারের দেওয়া ভাতার পরিমাণকে ছাপিয়ে গিয়ে মাসে ৩০০০ টাকা করে বেকার ভাতা দেওয়ার কথা ঘোষণা করেছে তারা। শোনা যাচ্ছে, আগামী ৯ মে সরকার গঠনের প্রক্রিয়া শুরু হতে পারে এবং জুন মাস থেকেই নতুন ভাতার টাকা অ্যাকাউন্টে ঢুকতে শুরু করবে। তবে এই টাকা কি লক্ষ্মীর ভাণ্ডার অ্যাকাউন্টের মাধ্যমেই আসবে নাকি নতুন করে আবেদন করতে হবে, তা নিয়ে সাধারণ মানুষের মধ্যে প্রবল কৌতূহল তৈরি হয়েছে।

প্রাথমিক তথ্য অনুযায়ী, অন্নপূর্ণা প্রকল্পের সুবিধা পেতে গেলে সম্ভবত নতুন করে ফর্ম ফিলাপ করতে হবে এবং ব্যাঙ্ক অ্যাকাউন্টের তথ্য নতুন করে যাচাই করা হবে। আবার অন্য একটি মহলের মতে, লক্ষ্মীর ভাণ্ডারের তথ্যভাণ্ডার ব্যবহার করেই যোগ্য উপভোক্তাদের বেছে নেওয়া হতে পারে। যদিও সরকারিভাবে এখনও কোনো চূড়ান্ত ঘোষণা হয়নি, তবে এই বিশাল ভাতার কথা শুনে বাংলার ঘরে ঘরে এখন টানটান উত্তেজনা। মে মাসে লক্ষ্মীর ভাণ্ডারের শেষ কিস্তি পাওয়ার পর জুন মাসে ৩০০০ টাকার ‘অন্নপূর্ণা’ উপহারের অপেক্ষায় দিন গুনছেন কোটি কোটি মহিলা।

Related Posts

© 2026 Tips24 - WordPress Theme by WPEnjoy