মৃত্যুর খুব কাছে রিহানা! বাড়ির সামনেই চলল ১০ রাউন্ড গুলি, আতঙ্কে কাঁপছেন পপ সম্রাজ্ঞী

গত রবিবার দুপুরে লস অ্যাঞ্জেলেসের বেভারলি হিলসে রিহানার বিলাসবহুল বাংলোর সামনে হাড়হিম করা এক পরিস্থিতির সৃষ্টি হয়। পুলিশ সূত্রে খবর, দুপুর ১:১৫ নাগাদ একটি সাদা রঙের টেসলা গাড়ি থেকে রিহানার বাড়ি লক্ষ্য করে প্রায় ১০ রাউন্ড গুলি চালানো হয়। গুলির শব্দে কেঁপে ওঠে গোটা এলাকা। সবচেয়ে ভয়ের বিষয় হলো, হামলার সময় রিহানা নিজেই বাড়ির ভেতরে ছিলেন। একটি রিপোর্টে দাবি করা হয়েছে, হামলার সময় তিনি রান্নাঘরে ছিলেন।

হামলার প্রায় ৩০ মিনিটের মধ্যেই লস অ্যাঞ্জেলেস পুলিশ (LAPD) ইভানা ওর্টিজ (৩৫) নামে এক ফ্লোরিডার বাসিন্দাকে গ্রেপ্তার করেছে। তাঁর গাড়ি থেকে একটি AR-15 রাইফেল উদ্ধার করা হয়েছে। পুলিশ জানিয়েছে, ধৃত মহিলা এর আগেও সমাজমাধ্যমে রিহানাকে নিয়ে আপত্তিকর মন্তব্য করেছিলেন। এমনকি রিহানার শরীরে মারণ রোগ এইডস আছে বলেও কুরুচিকর পোস্ট করেছিলেন তিনি। বর্তমানে ধৃতের ১০ মিলিয়ন ডলারের বিশাল অঙ্কের জামিন ধার্য করা হয়েছে।

সৌভাগ্যবশত, এই ঘটনায় রিহানা বা তাঁর পরিবারের কেউ আহত হননি। তবে রিহানার বাড়ির দেওয়ালে এবং গেটে গুলির চিহ্ন পাওয়া গিয়েছে। এই ঘটনার পর থেকে রিহানা চরম আতঙ্কে রয়েছেন। তিনি ইতিমধ্যেই তাঁর বাড়ির নিরাপত্তা কয়েক গুণ বাড়িয়ে দিয়েছেন এবং আগামী বেশ কিছু শুটিং বাতিল করেছেন। রিহানার ঘনিষ্ঠ মহল জানিয়েছে, তিনি মানসিকভাবে বেশ বিধ্বস্ত এবং কেন তাঁকে টার্গেট করা হলো, তা ভেবেই দিশেহারা পপ তারকা।

Related Posts

© 2026 Tips24 - WordPress Theme by WPEnjoy