মুখ্যমন্ত্রিত্ব ছেড়ে এবার কি দিল্লি পাড়ি? এক্স পোস্টে বড় ঘোষণা নীতীশ কুমারের!

মাত্র চার মাস আগেই বিধানসভা নির্বাচনে বিপুল জয়ের পর ১০মবারের মতো বিহারের কুর্সিতে বসেছিলেন নীতীশ কুমার। কিন্তু বৃহস্পতিবার সকালে হঠাৎই সেই অধ্যায়ের সমাপ্তি ঘোষণা করলেন তিনি। এক দীর্ঘ এক্স (টুইটার) পোস্টে নীতীশ জানান, তিনি এবার রাজ্যসভার সদস্য হতে চান এবং সংসদীয় রাজনীতির নতুন পথে পা বাড়াতে আগ্রহী। তিনি বিহারবাসীকে আশ্বস্ত করেছেন যে, নতুন সরকার গঠন ও রাজ্যের উন্নয়নে তাঁর পূর্ণ সহযোগিতা ও মার্গদর্শন থাকবে।

তবে নীতীশের এই আকস্মিক বিদায়ে উত্তাল জেডিইউ (JDU)। দলের নেতা রাজীব রঞ্জন প্যাটেল সাফ জানিয়েছেন, এই সিদ্ধান্ত মেনে নেওয়া অসম্ভব। তাঁর দাবি, বিহারের মানুষ ও কর্মীরা নীতীশ কুমারকে মুখ্যমন্ত্রী দেখতেই ভোট দিয়েছেন, মাঝপথে ছেড়ে যাওয়ার জন্য নয়। নীতীশ ভক্তদের একাংশ দাবি তুলেছেন, রাজ্যসভায় নীতীশ কুমারের পরিবর্তে নিশান্ত কুমারকে পাঠানো হোক, কিন্তু মুখ্যমন্ত্রীর কুর্সিতে নীতীশকেই থাকতে হবে। হাজার হাজার কর্মীর আবেগের কথা মনে করিয়ে দিয়ে প্যাটেল বলেন, “গতকাল কেউ হোলি পালন করেনি, মানুষ কাঁদছে।” কোনো আলোচনা ছাড়াই এই সিদ্ধান্তে ক্ষুব্ধ দলের মাঠপর্যায়ের কর্মীরা।

Related Posts

© 2026 Tips24 - WordPress Theme by WPEnjoy