মধ্যপ্রাচ্যে যুদ্ধের নীল নকশা! এবার ড্রোন হামলায় তছনছ অ্যামাজনের ডেটা সেন্টার

মধ্যপ্রাচ্যের রণক্ষেত্রে এবার সরাসরি টার্গেট করা হলো বিশ্বের অন্যতম শীর্ষ প্রযুক্তি সংস্থা ‘অ্যামাজন’-কে। সংযুক্ত আরব আমিরশাহিতে অবস্থিত অ্যামাজনের দুটি ডেটা সেন্টারে ভয়াবহ ড্রোন হামলার খবর পাওয়া গিয়েছে। শুধু তাই নয়, বাহরাইনেও সংস্থার একটি ফেসিলিটির কাছে আলাদা ড্রোন হামলা চালানো হয়েছে, যার ফলে ব্যাপক পরিকাঠামোগত ক্ষয়ক্ষতির সম্মুখীন হয়েছে এই টেক-জায়ান্ট।

অ্যামাজনের পক্ষ থেকে এক আনুষ্ঠানিক বিবৃতিতে জানানো হয়েছে, এই ড্রোন হামলার জেরে তাদের ভবনগুলির ব্যাপক ক্ষতি হয়েছে এবং আক্রান্ত পরিকাঠামোয় বিদ্যুৎ সরবরাহ সম্পূর্ণ বিচ্ছিন্ন হয়ে গিয়েছে। যদিও এই অন্তর্ঘাতী হামলার নেপথ্যে কারা রয়েছে, তা নিয়ে এখনও রহস্য বজায় রেখেছে সংস্থাটি।

অন্যদিকে, পরিস্থিতির ভয়াবহতা আঁচ করে কুয়েতে অবস্থানরত মার্কিন নাগরিকদের জন্য ‘রেড অ্যালার্ট’ জারি করেছে ওয়াশিংটন। কুয়েতের মার্কিন দূতাবাস তাদের সমস্ত কর্মীদের অবিলম্বে নিরাপদ আশ্রয়ে যাওয়ার নির্দেশ দিয়েছে। সাধারণ মার্কিন পর্যটক ও প্রবাসীদেরও পরবর্তী নির্দেশ না দেওয়া পর্যন্ত সুরক্ষিত স্থানে থাকার পরামর্শ দেওয়া হয়েছে। যুদ্ধের আঁচ যেভাবে প্রযুক্তির আঙিনায় এসে পড়েছে, তাতে মধ্যপ্রাচ্যের সামগ্রিক স্থিতিশীলতা নিয়ে চরম উদ্বেগে রয়েছে আন্তর্জাতিক মহল।

Related Posts

© 2026 Tips24 - WordPress Theme by WPEnjoy