ভোটার তালিকা থেকে নাম গায়েব! নির্বাচন কমিশনারের বিরুদ্ধে থানায় সওকত মোল্লা

ভোটার তালিকায় কারচুপির অভিযোগ তুলে এবার সরাসরি নির্বাচন কমিশনারের বিরুদ্ধে যুদ্ধ ঘোষণা করলেন ক্যানিং পূর্বের বিধায়ক সওকত মোল্লা। বৈধ ভোটার হওয়া সত্ত্বেও SIR (Special Investigation Report) প্রক্রিয়ায় বারবার ভোটার তালিকা থেকে নাম বাদ যাওয়ার অভিযোগে সরগরম দক্ষিণ ২৪ পরগনার জীবনতলা।

শুক্রবার জীবনতলা থানায় সশরীরে উপস্থিত হয়ে ভারতের নির্বাচন কমিশনার জ্ঞানেশ কুমারের বিরুদ্ধে মোট ৭টি পৃথক অভিযোগ দায়ের করেন বিধায়ক। সওকত মোল্লার দাবি, বহু মানুষের নাম ষড়যন্ত্র করে ভোটার তালিকা থেকে বাদ দেওয়া হয়েছে, যা তাঁদের সাংবিধানিক অধিকারের পরিপন্থী। এদিন যাঁদের নাম বাদ পড়েছে, তাঁদের নিয়ে থানায় হাজির হন বিধায়ক। তাঁর অভিযোগ, নির্বাচন কমিশনের নির্দিষ্ট কিছু প্রক্রিয়ার অপব্যবহার করে সাধারণ মানুষের গণতান্ত্রিক অধিকার কেড়ে নেওয়া হচ্ছে। এই ঘটনাকে কেন্দ্র করে এলাকায় ব্যাপক রাজনৈতিক উত্তেজনা ছড়িয়েছে। পুলিশ ঘটনার তদন্ত শুরু করেছে।

Related Posts

© 2026 Tips24 - WordPress Theme by WPEnjoy