বিহারের পর এবার পশ্চিমবঙ্গেও শুরু হতে চলেছে এসআইআর (Systematic Information Review – SIR) প্রক্রিয়া। মূলত ভোটার তালিকা সংশোধনের এই প্রক্রিয়া শুরু হলে, মৃত ভোটার, যাঁদের বাসস্থান পরিবর্তন হয়েছে এবং যেসকল ভোটারের নাম দুই জায়গায় আছে, তাঁদের তালিকা থেকে বাদ দেওয়া হবে। ভুয়ো ভোটারদের বাদ দিতেই এই প্রক্রিয়া শুরু হচ্ছে বলে নির্বাচন কমিশন সূত্রে খবর।
অনেকেই এসআইআর (SIR)-কে এনআরসি (NRC)-এর সঙ্গে গুলিয়ে ফেললেও, দু’টি প্রক্রিয়ার মধ্যে বিস্তর ফারাক রয়েছে। এসআইআর হলো ভোটার তালিকা সংশোধনের একটি প্রক্রিয়া।
এসআইআর প্রক্রিয়ায় নিজের নাম নথিভুক্ত করতে বা নিশ্চিত করতে যে সমস্ত প্রয়োজনীয় নথি লাগবে, তার একটি তালিকা নিচে দেওয়া হলো:
ভোটার তালিকায় নাম নথিভুক্ত করতে প্রয়োজনীয় নথি:
১. জন্মের প্রমাণপত্র: * যাঁরা ১৯৮৭ সালের ১ জুলাইয়ের আগে জন্মেছেন, তাঁদের সেই সংক্রান্ত যেকোনো সরকারি নথি। * ১৯৮৭ সালের পরে যারা জন্মেছেন, তাঁদের জন্ম শংসাপত্র দিতে হবে। * জন্ম সাল ও তারিখের উল্লেখ আছে, এরকম বোর্ড বা বিশ্ববিদ্যালয় থেকে পাওয়া শিক্ষা সংক্রান্ত শংসাপত্র।
২. ঠিকানার প্রমাণপত্র: * উপযুক্ত কর্তৃপক্ষ কর্তৃক সংশ্লিষ্ট এলাকায় স্থায়ী বসবাসকারী শংসাপত্র। * যদি কোনও জমি বা বাড়ি থাকে, সেটির সরকার প্রদত্ত নথি দরকার।
৩. পরিচয় ও অন্যান্য নথি: * বৈধ পাসপোর্ট থাকা দরকার। * আপনি কেন্দ্র বা রাজ্যের সরকারি কর্মচারী বা অবসরপ্রাপ্ত কর্মচারী হলে, আপনার সেই পরিচয়পত্র। * জাতীয় নাগরিকপঞ্জির শংসাপত্র (যদি প্রযোজ্য হয়)। * তফসিলি জাতি, উপজাতি এবং অন্যান্য অনগ্রসর শ্রেণিভুক্ত হলে, সেই সংক্রান্ত নথি জমা দিতে হবে। * বনভূমি অধিকারের শংসাপত্র (যদি থাকে)। * এছাড়াও লাগবে রাজ্য কর্তৃপক্ষ কর্তৃক তৈরি করা পারিবারিক রেজিস্টার।
এই সংশোধনের প্রক্রিয়া শুরু হলে, ভোটারদের দ্রুততার সঙ্গে প্রয়োজনীয় নথিগুলি প্রস্তুত রাখতে হবে।