বিগ বস ১৯ থেকে গত রাতে নেহাল চুডাসামা এবং বাসির আলি এভিক্ট হওয়ার পর থেকেই ঘরের মধ্যে তৈরি হয়েছে এক আবেগঘন পরিস্থিতি। ঘর থেকে বেরোনোর সময় ফারহানা ভাট নেহালকে জড়িয়ে ধরতে গেলে নেহাল তাঁকে বাধা দেন এবং বলেন যে তিনি মর্মাহত (Heartbroken)। উল্লেখ্য, এই দু’জনের মধ্যে প্রথমে শো-তে ঘনিষ্ঠ বন্ধুত্ব ছিল। কিন্তু কয়েকদিন আগে ফারহানা নেহালকে বলেছিলেন যে, তাঁদের মধ্যে আগের মতো ‘শান্তি’ খুঁজে না পাওয়ায় তিনি আর বন্ধুত্ব চালিয়ে যেতে পারবেন না।
নেহালের এই আবেগঘন প্রস্থানের পর ফারহানাকে পুলের মধ্যে তানিয়া মিত্তালের কাছে কান্নায় ভেঙে পড়তে দেখা যায়। তিনি আফসোস করে বলেন যে, তিনি গত কয়েকদিনে নেহাল সম্পর্কে যা যা মন্তব্য করেছেন, তার জন্য তিনি অনুতপ্ত।
বন্ধুত্ব ভাঙলেও নেহাল চুডাসামার সমর্থন:
এভিকশনের পর নেহাল চুডাসামা এবার ফারহানার কান্না এবং অনুশোচনার প্রসঙ্গে প্রতিক্রিয়া জানিয়েছেন। তিনি তাঁর ইনস্টাগ্রাম স্টোরিতে ফারহানার কান্নার একটি ক্লিপ শেয়ার করেন এবং লেখেন যে, তিনি এমন কাউকে কখনও বিশ্বাসঘাতকতা করবেন না, যাঁর সঙ্গে তিনি এত ঘনিষ্ঠ ছিলেন।
নেহাল লেখেন, “I would never betray someone I give my heart to. Nehal Chudasama jisse dil deti hai uska bura chaahna meri fitrat hi nahi hai. And as I mentioned “Main iske baad bhi tere saath khadi rahungi। (আমি এমন কারো সাথে বিশ্বাসঘাতকতা করব না, যাকে মন দিয়েছি। নেহাল চুডাসামা যাকে মন দেয়, তার খারাপ চাওয়া আমার প্রকৃতিই নয়। এবং যেমন আমি বলেছিলাম, ‘এর পরেও আমি তোর পাশে থাকব।’) Love and support for Farro।”
কান্নায় ভেঙে পড়া ফারহানা ভাট তানিয়া মিত্তালকে বলেন যে, নেহালের সঙ্গে তাঁর ভুল বোঝাবুঝির জন্য তিনি কুনিক্কা সদানন্দকে দোষ দিচ্ছেন। এরপর তিনি নেহালের সম্পর্কে তাঁর সাম্প্রতিক মন্তব্যগুলির জন্য অনুশোচনা প্রকাশ করেন, যার মধ্যে বাসির আলির সাথে নেহালের ‘লাভ অ্যাঙ্গেল’ তৈরি করার অভিযোগও ছিল। ফারহানা আবেগতাড়িত হয়ে বলেন, “ও আমাকে জড়িয়েও ধরল না।”
এদিকে, এই ডাবল এভিকশন ঘরের সদস্যদের হতবাক করে দিয়েছে। রাহুল বৈদ্য এবং দিয়েন্দ্র সোরেসের মতো প্রাক্তন বিগ বস প্রতিযোগীরাও বাসিরের এত দ্রুত এভিক্ট হয়ে যাওয়ায় বিস্ময় প্রকাশ করেছেন।





