২০২৬ টি-২০ বিশ্বকাপে ইতিহাস গড়ার দোরগোড়ায় পৌঁছে গিয়েছিল নেপাল। রবিবার মুম্বইয়ের ওয়াংখেড়ে স্টেডিয়ামে বিশ্বচ্যাম্পিয়ন ইংল্যান্ডের বিরুদ্ধে মাত্র ৪ রানে হারতে হলো তাদের। টসে জিতে প্রথমে ব্যাট করে হ্যারি ব্রুক (৫৩) এবং জেকব বেথেলের (৫৫) হাফ-সেঞ্চুরির সৌজন্যে ১৮৪ রান তোলে ইংল্যান্ড। শেষদিকে উইল জ্যাকসের ১৮ বলে ৩৯ রানের ঝোড়ো ইনিংসটি ব্যবধান গড়ে দেয়।
জবাবে ব্যাট করতে নেমে ১৮৫ রানের লক্ষ্যে নেপাল দেখাল অবিশ্বাস্য লড়াই। অধিনায়ক রোহিত পাউডেলের ৩৯ এবং দীপেন্দ্র সিং আইরির ৪৪ রানের ইনিংস জয়ের আশা জাগিয়ে তুলেছিল। শেষ ওভারে জয়ের জন্য প্রয়োজনীয় রান তুলতে ব্যর্থ হলেও নির্ধারিত ২০ ওভারে ১৮০ রানে পৌঁছায় নেপাল। ইংল্যান্ডের হয়ে লিয়াম ডসন ২ উইকেট পান। অলরাউন্ড পারফরম্যান্সের জন্য উইল জ্যাকস ম্যাচের সেরা নির্বাচিত হন।