বিরাট পার্সেল হাতে নিতেই খটকা, গন্তব্যে পৌঁছে প্যাকেট খুলতেই ডেলিভারি বয়ের মাথায় হাত!

অনলাইন ডেলিভারি অ্যাপ এখন আমাদের জীবনের অবিচ্ছেদ্য অংশ। কিন্তু সেই পরিষেবাকে কেউ যে এমনভাবে ব্যবহার করতে পারেন, তা হয়তো কারোর কল্পনাতেও ছিল না। সম্প্রতি সোশ্যাল মিডিয়ায় একটি ভিডিও ভাইরাল হয়েছে, যেখানে দেখা যাচ্ছে এক ডেলিভারি বয়ের সঙ্গে এক গৃহবধূর আজব কাণ্ড। পার্সেল ডেলিভারি করতে গিয়ে যে অভিজ্ঞতার সম্মুখীন হতে হলো ওই যুবককে, তা দেখে অনেকেই হতবাক।

ঘটনাটি ঠিক কী? একটি জনপ্রিয় ডেলিভারি অ্যাপে পার্সেল পাঠানোর বুকিং করেছিলেন এক গৃহবধূ। সেইমতো ডেলিভারি বয় তাঁর বাড়িতে পৌঁছালে তিনি একটি সুটকেস সাইজের বিরাট প্যাকেট যুবকের হাতে তুলে দেন। প্যাকেটটি বেশ বড় হলেও ওজনে ছিল অস্বাভাবিক হালকা। ডেলিভারি বয় কৌতূহলবশত জানতে চেয়েছিলেন ভিতরে কী আছে? কিন্তু সেই সময় উত্তর এড়িয়ে যান ওই মহিলা। গন্তব্যে পৌঁছে যখন ডেলিভারি বয় দেখেন চারিদিকে শুধু আবর্জনার স্তূপ, তখন তিনি ফের ফোন করেন ওই মহিলাকে।

ফোনের ওপার থেকে গৃহবধূ নির্বিকারভাবে জানান, “ভাই, পার্সেলটি ওই আবর্জনার স্তূপেই ফেলে দিন। ওতে বাড়ির সব নোংরা-আবর্জনা ভরা আছে।” মহিলার উত্তর শুনে প্রথমে হাসি পেলেও পরে নিজের কাজ নিয়ে আক্ষেপ করেন ওই যুবক। তিনি বলেন, “এখন কি আমাদের লোকের বাড়ির আবর্জনাও বইতে হবে?” ভিডিওটি ভাইরাল হতেই নেটিজেনদের একাংশ ওই মহিলার তীব্র সমালোচনা করেছেন। ডেলিভারি বয়দের কাজের প্রতি সম্মান প্রদর্শন করা উচিত এবং তাঁদের ব্যক্তিগত শ্রমিকের মতো ব্যবহার করা অনুচিত বলেই মনে করছেন অধিকাংশ মানুষ।

Related Posts

© 2026 Tips24 - WordPress Theme by WPEnjoy