বিয়ের ৫ মাসেই রহস্যমৃত্যু মডেল ত্বিষার! স্বামীর বিরুদ্ধে পণের দাবিতে মানসিক নির্যাতনের অভিযোগ

২০২৪ সালে এক ডেটিং অ্যাপের মাধ্যমে আলাপ, তারপর পরিণয়—কিন্তু মাত্র পাঁচ মাসের মধ্যেই সব শেষ। ভোপালের কাটারা হিলসে শ্বশুরবাড়ি থেকে উদ্ধার হলো ৩৩ বছর বয়সী মডেল ও অভিনেত্রী ত্বিষা শর্মার ঝুলন্ত দেহ। ১২ মে-র এই ঘটনায় শোকের ছায়া বিনোদন জগতে। তদন্ত যত এগোচ্ছে, ততই সামনে আসছে পণের দাবি, মানসিক নির্যাতন এবং জোর করে গর্ভপাতের মতো ভয়াবহ অভিযোগ।

মডেলিং থেকে অভিনয়—দক্ষিণী ছবি ‘মুগগুরু মোনাগাল্লু’ (২০২১) ও হিন্দি শর্ট ফিল্ম ‘জরা সমভাল কে’-তে নিজের ছাপ রেখেছিলেন ‘মিস পুনে’ খেতাবজয়ী ত্বিষা। তাঁর অকাল প্রয়াণে শোকস্তব্ধ সহকর্মী দীক্ষিত শেঠ্ঠি। দীক্ষিতের কথায়, “সে ছিল প্রাণশক্তিতে ভরপুর, এমনটা ঘটবে ভাবাই যায় না।” পরিচালক অভিলাষ রেড্ডি স্মরণ করেছেন তাঁর বাবা-মায়ের অমায়িক ব্যবহারের কথা।

তদন্তে নেমেছে স্পেশাল ইনভেস্টিগেশন টিম (SIT)। এসআইটি প্রধান তথা এসিপি রজনীশ কাশ্যপ জানান, ঘটনার পর থেকেই পলাতক স্বামী সমর্থ সিং। তাঁর খোঁজে তল্লাশি চলছে। মৃত্যুর আসল কারণ জানতে উদ্ধার হওয়া সমস্ত তথ্য ও নথি ফরেনসিক পরীক্ষার জন্য পাঠানো হয়েছে।

Related Posts

© 2026 Tips24 - WordPress Theme by WPEnjoy