“Something Very Bad Is Going To Happen”—এই একটি বাক্যেই গত ২৪ ঘণ্টায় নেটপাড়ায় রীতিমতো আতঙ্ক ও কৌতূহল ছড়িয়েছে। তবে বাস্তবে কোনও বিপদের আশঙ্কা নেই; আসলে এটি নেটফ্লিক্সের নতুন হরর ড্রামা সিরিজের নাম, যা গত বৃহস্পতিবার (২৬ মার্চ) মুক্তি পেয়েছে।
সিরিজটি নিয়ে দর্শকদের উন্মাদনার প্রধান কারণ হলো ‘Stranger Things’ খ্যাত ডাফার ব্রাদার্স (ম্যাট ও রস ডাফার)-এর যুক্ত থাকা। তাঁরা এই সিরিজের এক্সিকিউটিভ প্রোডিউসার। হ্যালি জেড বোস্টনের তৈরি এই ৮ এপিসোডের সিরিজে প্রধান চরিত্রে অভিনয় করেছেন ক্যামিলা মরোন ও অ্যাডাম ডিমার্কো। গল্পটি আবর্তিত হয়েছে র্যাচেল ও নিকি নামের এক দম্পতিকে ঘিরে, যাঁরা বিয়ের জন্য নিজ শহরে ফিরে আসার পর থেকেই অদ্ভুত ও অতিপ্রাকৃত ঘটনার সম্মুখীন হন। পরিবারের আনন্দ অনুষ্ঠান কীভাবে ভয়ঙ্কর এক ট্র্যাজেডিতে মোড় নেয়, তাই নিয়েই এই টানটান উত্তেজনার সিরিজ।