বিপাক এবার চাষিরা? ভারত-মার্কিন বাণিজ্য চুক্তির গোপন ফাঁদ ফাঁস করলেন রাহুল গান্ধী!

ভারত ও আমেরিকার মধ্যে স্বাক্ষরিত সাম্প্রতিক বাণিজ্য চুক্তিকে কেন্দ্র করে মোদী সরকারকে এবার নজিরবিহীন আক্রমণ শানালেন রাহুল গান্ধী। লোকসভার বিরোধী দলনেতার অভিযোগ, এই চুক্তির মাধ্যমে প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী কার্যত ভারতের স্বার্থ আমেরিকার কাছে ‘বিক্রি’ করে দিয়েছেন। সোশ্যাল মিডিয়া হ্যান্ডেলে পোস্ট করে তিনি সরাসরি প্রধানমন্ত্রীর কাছ থেকে ৫টি প্রশ্নের উত্তর দাবি করেছেন।

রাহুল গান্ধীর সেই ৫ প্রশ্ন: ১. জিএম শস্য ও দুগ্ধজাত পণ্য: মার্কিন জিএম কর্ন (Genetically Modified) থেকে তৈরি খাবার কি এ দেশের গবাদি পশুকে খাওয়ানো হবে? এতে কি ভারতের দুগ্ধ শিল্প সরাসরি আমেরিকার কৃষি ব্যবস্থার ওপর নির্ভরশীল হয়ে পড়বে না? ২. সয়াবিন চাষিদের ভবিষ্যৎ: আমেরিকা থেকে জিএম সয়াবিন তেল আমদানির অনুমতি দিলে মধ্যপ্রদেশ, মহারাষ্ট্র ও রাজস্থানের সয়াবিন চাষিরা কীভাবে টিকে থাকবে? ৩. স্পর্শকাতর ফসল: চুক্তিতে ‘অ্যাডিশনাল প্রোডাক্টস’ বলতে ঠিক কী বোঝানো হয়েছে? এর আড়ালে কি ডাল বা অন্যান্য স্পর্শকাতর ফসল আমদানির জন্য আমেরিকার চাপ রয়েছে? ৪. অশুল্ক বাধা ও এমএসপি: ‘নন-ট্রেড ব্যারিয়ার’ সরানোর অর্থ কি ভবিষ্যতে ভারতের এমএসপি (MSP) বা সংগ্রহ নীতি দুর্বল করার আন্তর্জাতিক চক্রান্ত? ৫. দীর্ঘমেয়াদী প্রভাব: এই চুক্তির ফলে কি ভারতের কৃষি বাজারে অন্য কোনো দেশের স্থায়ী নিয়ন্ত্রণ তৈরি হচ্ছে না? সুরক্ষাকবচ কোথায়?

রাহুলের দাবি, মোদী সরকার আমেরিকার চাপের কাছে নতিস্বীকার করে ভারতের ডেটা এবং খাদ্য নিরাপত্তাকে বিপন্ন করেছে। তুলা চাষি থেকে শুরু করে বস্ত্র রপ্তানিকারক—সকলেই এই চুক্তির ফলে ধবংসের মুখে পড়বেন বলে তিনি হুঁশিয়ারি দিয়েছেন।

Related Posts

© 2026 Tips24 - WordPress Theme by WPEnjoy