‘বিজেপি হলো মিথ্যের সোন-পাপড়ি!’ ফলতা কাণ্ডে নির্বাচন কমিশনকে তুলোধনা করে বিস্ফোরক ভবিষ্যদ্বাণী অখিলেশের

বাংলায় বিধানসভা নির্বাচনের ফলাফল ঘোষণার আর মাত্র কয়েক ঘণ্টার অপেক্ষা। কিন্তু তার আগেই রাজনীতির পারদ চড়ালেন সমাজবাদী পার্টির প্রধান অখিলেশ যাদব। রবিবার বিকেলে নিজের এক্স (টুইটার) হ্যান্ডেলে বিস্ফোরক পোস্ট করে তিনি দাবি করলেন, বাংলায় ‘দিদি’ ছিলেন এবং তিনিই থাকছেন। শুধু তাই নয়, অখিলেশের ভবিষ্যদ্বাণী— বাংলার মানুষ ইতিমধ্যেই তৃণমূল কংগ্রেসকে ২৩৪টি আসনে এগিয়ে দিয়েছে।

বিজেপিকে ‘মিথ্যের সোন-পাপড়ি’ কটাক্ষ

বিজেপিকে আক্রমণ করতে গিয়ে অখিলেশ এক অভিনব উপমা ব্যবহার করেছেন। তিনি লেখেন, “বিজেপি হলো মিথ্যের সোন-পাপড়ি! এক মিথ্যের ওপর এরা আরও এক মিথ্যের প্রলেপ দেয়।” উত্তরপ্রদেশের প্রাক্তন মুখ্যমন্ত্রীর দাবি, বিজেপি নিজেদের নিশ্চিত পরাজয় বুঝতে পেরেই এখন নানা অজুহাত খুঁজছে।

ফলতা পুনর্নির্বাচন নিয়ে নির্বাচন কমিশনকে তোপ

ফলতা বিধানসভা কেন্দ্রে পুনরায় ভোটগ্রহণের সিদ্ধান্ত নিয়ে সরাসরি নির্বাচন কমিশন এবং কেন্দ্রীয় বাহিনীকে কাঠগড়ায় তুলেছেন সপা প্রধান। তাঁর প্রশ্ন, যেখানে প্রতিটি বুথ কেন্দ্রীয় বাহিনীর পাহারায় ‘ছাউনি’তে পরিণত হয়েছিল, সেখানে বুথ দখলের অভিযোগ ওঠে কী করে? অখিলেশ কটাক্ষ করে বলেন, যদি সত্যিই কোনও অনিয়ম হয়ে থাকে, তবে তার দায় ওই বুথে নিযুক্ত অবজারভারদের। তাঁদের বরখাস্ত করে পুনর্নির্বাচনের খরচ তাঁদের পকেট থেকেই নেওয়া উচিত বলে মন্তব্য করেন তিনি।

Related Posts

© 2026 Tips24 - WordPress Theme by WPEnjoy