‘বিজেপি এলেই চাকরিতে ৫ বছরের ছাড়!’ মথুরাপুরে বেকার যুবকদের বড় টোপ দিলেন অমিত শাহ

দক্ষিণ ২৪ পরগনার মথুরাপুরের সভা থেকে রাজ্যের কর্মহীন যুবকদের জন্য একগুচ্ছ ‘শাহী প্রতিশ্রুতি’ দিলেন কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহ। রাজ্যে বিজেপি সরকার গঠন করলে সরকারি চাকরিতে প্রবেশের সর্বোচ্চ বয়সীমায় ৫ বছরের ছাড় দেওয়া হবে বলে ঘোষণা করেছেন তিনি। মূলত নিয়োগ দুর্নীতি এবং বছরের পর বছর নিয়োগ থমকে থাকার ফলে যে সমস্ত পরীক্ষার্থীর বয়স পেরিয়ে গিয়েছে, তাঁদের সুযোগ করে দিতেই এই বিশেষ পদক্ষেপ।

অমিত শাহ সরাসরি রাজ্য সরকারকে নিশানা করে বলেন, “বাংলায় চাকরি পেতে হলে এখন মেধাকে নয়, ‘কাট মানি’কে গুরুত্ব দেওয়া হয়।” তিনি স্পষ্ট জানিয়ে দেন, বিজেপি ক্ষমতায় এলে মেধার ভিত্তিতে স্বচ্ছ নিয়োগ প্রক্রিয়া শুরু করা হবে। দুর্নীতিতে জড়িত কাউকেই রেহাই দেওয়া হবে হবে না এবং তাঁদের বিরুদ্ধে কঠোর আইনি ব্যবস্থা নেওয়া হবে। শাহের দাবি, কয়েক লক্ষ শূন্যপদ পূরণ করা হবে এবং বাংলার যুবকদের আর কাজের জন্য পরিযায়ী শ্রমিক হিসেবে ভিন রাজ্যে যেতে হবে না। রাজনৈতিক বিশ্লেষকদের মতে, নিয়োগ দুর্নীতি নিয়ে রাজ্যের মানুষের মধ্যে যে পুঞ্জীভূত ক্ষোভ রয়েছে, তাকে কাজে লাগিয়েই এই ‘৫ বছরের ছাড়’-এর মাস্টারস্ট্রোক দিলেন শাহ। ক্ষমতায় আসার প্রথম বছর থেকেই বড়সড় নিয়োগ ড্রাইভের আশ্বাস দিয়ে তিনি কার্যত রাজ্যের যুবসমাজকে নিজেদের দিকে টানার চেষ্টা করলেন।

Related Posts

© 2026 Tips24 - WordPress Theme by WPEnjoy