বারুদের স্তূপে মধ্যপ্রাচ্য, ইরানের প্রেসিডেন্টকে মোদীর কড়া বার্তা, কী বললেন প্রধানমন্ত্রী?

মধ্যপ্রাচ্যের অস্থির পরিস্থিতিতে ইরানের প্রেসিডেন্ট মাসুদ পেজেশকিয়ানের সঙ্গে জরুরি ফোনালাপ করলেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী। মঙ্গলবার দুই রাষ্ট্রপ্রধানের মধ্যে আঞ্চলিক উত্তজনা ও ক্রমবর্ধমান সংঘাত নিয়ে দীর্ঘ আলোচনা হয়েছে।

এদিন প্রধানমন্ত্রী নিজের সোশ্যাল হ্যান্ডেলে জানান, পশ্চিম এশিয়ায় যুদ্ধের যে পরিস্থিতি তৈরি হয়েছে এবং সাধারণ মানুষের প্রাণহানির ঘটনায় তিনি গভীর উদ্বেগ প্রকাশ করেছেন। প্রধানমন্ত্রী স্পষ্ট করেছেন, ভারতের কাছে এখন প্রধান অগ্রাধিকার হলো ওই অঞ্চলে বসবাসকারী লক্ষাধিক ভারতীয়ের সুরক্ষা নিশ্চিত করা এবং পণ্য ও জ্বালানির অবাধ সরবরাহ বজায় রাখা।

যুদ্ধ নয়, আলোচনার মাধ্যমেই যে সমস্যার সমাধান সম্ভব, তা ফের বিশ্বমঞ্চে মনে করিয়ে দিয়েছেন মোদী। শান্তি ও স্থিতিশীলতা ফেরাতে তিনি কূটনৈতিক পথ অনুসরণের আহ্বান জানিয়েছেন। আন্তর্জাতিক সম্পর্ক বিশেষজ্ঞদের মতে, আমেরিকা-ইজরায়েলের পাশাপাশি ইরানের সঙ্গেও ভারতের কৌশলগত সুসম্পর্ক রয়েছে। এই পরিস্থিতিতে মোদীর এই কূটনৈতিক সক্রিয়তা আন্তর্জাতিক মহলে ভারতের ভারসাম্য রক্ষার নীতিকেই আরও জোরালোভাবে তুলে ধরল। এখন দেখার, ভারতের এই শান্তি প্রচেষ্টা মধ্যপ্রাচ্যের রণক্ষেত্রে কতটা প্রভাব ফেলে।

Related Posts

© 2026 Tips24 - WordPress Theme by WPEnjoy