“বাবা নেই তো আমি এলাম কোথা থেকে?” ভোটার তালিকা থেকে নাম কাটতেই রণক্ষেত্র পূর্ব বর্ধমান

সাপ্লিমেন্টারি ভোটার তালিকা প্রকাশ হতেই ক্ষোভে ফুঁসছে পূর্ব বর্ধমানের কেতুগ্রাম। পর্যাপ্ত নথি জমা দেওয়ার পরেও শয়ে শয়ে বাসিন্দার নাম তালিকা থেকে বাদ পড়ার অভিযোগে মঙ্গলবার রাস্তা অবরোধ করে বিক্ষোভে শামিল হলেন স্থানীয়রা। বিক্ষোভকারীদের দাবি, ইচ্ছাকৃতভাবে এবং বেছে বেছে তাঁদের নাম বাদ দেওয়া হয়েছে। বিশেষ করে কেতুগ্রামের আনখোনা গ্রামের একটি বুথেই ৪২৬ জনের মধ্যে ৩৯৭ জনের নাম বাদ যাওয়ায় উত্তেজনা চরমে পৌঁছেছে।

বিক্ষোভের মুখে মেজাজ হারান মোজাম্মেল শেখ নামে এক বাসিন্দা। তিনি জানান, ১৯০৪ সালের নথি, এমনকি দাদুর জাহাজে চাকরির প্রমাণপত্র দেওয়ার পরেও তাঁর গোটা পরিবারের নাম বাদ গিয়েছে। অন্য এক বিক্ষোভকারী আলো শেখের প্রশ্ন, “আমার নাম আছে, কিন্তু বাবা-ভাইয়ের নাম নেই! বাবা না থাকলে আমি জন্মালাম কী করে?” এই ঘটনায় নির্বাচন কমিশন ও বিজেপিকে একযোগে নিশানা করেছে তৃণমূল কংগ্রেস। স্থানীয় তৃণমূল নেতৃত্বের অভিযোগ, এটি বিজেপির চক্রান্ত। অন্যদিকে, তৃণমূল এই তালিকা রাজ্য নেতৃত্বকে পাঠাবে এবং ক্ষতিগ্রস্ত ভোটারদের হয়ে আইনি লড়াই লড়বে বলে আশ্বাস দিয়েছে।

Related Posts

© 2026 Tips24 - WordPress Theme by WPEnjoy