বড় সাফল্য আসানসোল জেলা হাসপাতালের! সরকারি পরিষেবাতেই সোজা হচ্ছে শিশুদের বাঁকা পা

জন্মের পর অনেক শিশুরই পায়ের পাতা ভিতরের দিকে বেঁকে থাকে, চিকিৎসা বিজ্ঞানে যাকে বলা হয় ‘ক্লাবফুট’। বেসরকারি হাসপাতালে এই রোগের সম্পূর্ণ চিকিৎসা করতে খরচ হয় লক্ষাধিক টাকা। কিন্তু সাধারণ ও দুঃস্থ মানুষের ত্রাতা হয়ে দাঁড়িয়েছে আসানসোল জেলা হাসপাতাল। বর্তমানে এই হাসপাতালে সম্পূর্ণ বিনামূল্যে শিশুদের এই হাড়ের সমস্যার চিকিৎসা করা হচ্ছে। ইতিমধ্য়েই কয়েকশো শিশু এই পরিষেবা পেয়ে সুস্থ স্বাভাবিক জীবনে ফিরেছে।

হাসপাতাল সূত্রে খবর, এই চিকিৎসার জন্য ‘পনসেটি’ (Ponseti) পদ্ধতি ব্যবহার করা হচ্ছে, যেখানে পর্যায়ক্রমে প্লাস্টার এবং বিশেষ জুতো পরিয়ে পায়ের হাড় সোজা করা হয়। জেলা হাসপাতালের অস্থি বিশেষজ্ঞ ও প্রশিক্ষিত স্বাস্থ্যকর্মীরা নিয়মিত এই ক্যাম্প পরিচালনা করছেন। আসানসোল জেলা হাসপাতালের সুপার জানিয়েছেন, এই প্রকল্পের মাধ্যমে কেবল আসানসোল নয়, পার্শ্ববর্তী জেলা এমনকি ঝাড়খণ্ড থেকেও রোগীরা আসছেন। সরকারি উদ্যোগে এই ধরণের ব্যয়বহুল চিকিৎসা নিখরচায় পাওয়ায় খুশি রোগীর পরিজনেরা।

Related Posts

© 2026 Tips24 - WordPress Theme by WPEnjoy