ফোন নম্বর সেভ করলেই কেল্লাফতে! চুটকিতে আধার কার্ড ডাউনলোডের এই ট্রিকটি জানেন কি?

বর্তমানে আধার কার্ড আমাদের জীবনের অবিচ্ছেদ্য অংশ। ব্যাঙ্কে অ্যাকাউন্ট খোলা থেকে শুরু করে সরকারি প্রকল্পের সুবিধা নেওয়া—সবক্ষেত্রেই আধার কার্ড বাধ্যতামূলক। কিন্তু অনেক সময় প্রয়োজন পড়লে কাছে আধার কার্ড থাকে না। এখন আর সেই চিন্তার কারণ নেই। ইলেকট্রনিক্স ও তথ্যপ্রযুক্তি মন্ত্রক সাধারণ মানুষের সুবিধার্থে এখন হোয়াটসঅ্যাপেই আধার কার্ড ডাউনলোডের পরিষেবা দিচ্ছে।

কীভাবে করবেন? জানুন ধাপগুলো: প্রথমে আপনার ফোনে MyGov Helpdesk নম্বরটি (+91-9013151515) সেভ করুন। এরপর হোয়াটসঅ্যাপে গিয়ে এই নম্বরে ‘Namaste’, ‘Hi’ বা ‘Digilocker’ লিখে পাঠান। এরপর স্বয়ংক্রিয় মেসেজের মাধ্যমে আপনাকে ‘Digilocker Services’ বেছে নিতে হবে। আপনার আধার নম্বর ও ওটিপি ভেরিফিকেশন সম্পন্ন হলেই মুহূর্তের মধ্যে পিডিএফ ফরম্যাটে আধার কার্ড আপনার ফোনে চলে আসবে। এই ডিজিটাল কপি সব জায়গাতেই বৈধ।

Related Posts

© 2026 Tips24 - WordPress Theme by WPEnjoy