পেট্রোলে সেঞ্চুরি পার! দক্ষিণ ভারতের এই শহরে হু-হু করে বাড়ছে তেলের দাম, কলকাতায় কত?

আন্তর্জাতিক বাজারে অপরিশোধিত তেলের দাম বাড়তেই দেশের জ্বালানি বাজারে অস্থিরতা শুরু হয়েছে। আজ, ১৭ মার্চ দেশের বেশিরভাগ মহানগরে তেলের দাম স্থিতিশীল থাকলেও দক্ষিণ ভারতের অন্যতম প্রধান শহর চেন্নাইয়ে টানা দ্বিতীয় দিনের মতো বাড়ল পেট্রোল ও ডিজেলের দাম। চেন্নাইয়ে আজ পেট্রোলের দাম লিটার প্রতি ১৬ পয়সা বেড়ে ১০১.০৬ টাকায় পৌঁছেছে এবং ডিজেল ১২ পয়সা বেড়ে হয়েছে ৯২.৬১ টাকা।

আইওসিএল (IOCL)-এর তথ্য অনুযায়ী, কলকাতা, দিল্লি এবং মুম্বইতে আজ দাম অপরিবর্তিত রয়েছে। কলকাতায় আজ এক লিটার পেট্রোল মিলছে ১০৫.৪১ টাকায় এবং ডিজেল বিকোচ্ছে ৯২.০২ টাকায়। অন্যদিকে দিল্লিতে পেট্রোল ৯৪.৭৭ টাকা ও মুম্বইতে ১০৩.৫০ টাকা। বিশ্ববাজারে ব্রেন্ট ক্রুড অয়েল বর্তমানে ব্যারেল প্রতি ১০২.৫৬ ডলারে লেনদেন হচ্ছে। ভারত তার তেলের চাহিদার ৮৮ শতাংশই আমদানি করে, তাই আন্তর্জাতিক বাজারে ১০০ ডলারের উপরে তেলের দাম থাকা দেশের অর্থনীতির জন্য উদ্বেগের কারণ হয়ে দাঁড়িয়েছে।

Related Posts

© 2026 Tips24 - WordPress Theme by WPEnjoy