পকেটে টাকা না থাকলেও চিন্তা নেই! পথ দুর্ঘটনায় বিনামূল্যে ৭ দিনের চিকিৎসার গ্যারান্টি দিল কেন্দ্র

সড়ক দুর্ঘটনায় আহতদের প্রাণ বাঁচাতে এক ঐতিহাসিক পদক্ষেপ নিল কেন্দ্রীয় সরকার। চালু হলো ‘PM RAHAT’ (Road Accident Victim Hospitalization and Assured Treatment) প্রকল্প। এই প্রকল্পের আওতায় পথ দুর্ঘটনায় আহত ব্যক্তিরা প্রথম ৭ দিন পর্যন্ত সম্পূর্ণ বিনামূল্যে চিকিৎসা পাবেন। হাসপাতালের বিল মেটাতে রোগীকে এক টাকাও দিতে হবে না, সরকার সর্বোচ্চ ১.৫ লক্ষ টাকা পর্যন্ত খরচ বহন করবে।

দুর্ঘটনার পর ‘গোল্ডেন আওয়ার’ বা প্রথম এক ঘণ্টার মধ্যে চিকিৎসা নিশ্চিত করতেই এই উদ্যোগ। ১১২ নম্বরে ফোন করলেই অ্যাম্বুল্যান্স ও নিকটবর্তী হাসপাতালের ব্যবস্থা করা হবে। পুলিশ, হাসপাতাল এবং বিমা সংস্থাগুলো একটি ডিজিটাল প্ল্যাটফর্মের (eDAR এবং TMS 2.0) মাধ্যমে যুক্ত থাকবে। বিমাহীন গাড়ির ক্ষেত্রেও কেন্দ্র সরকারই চিকিৎসার খরচ জোগাবে। এমনকি কোনো অভিযোগ থাকলে জেলা শাসকের নেতৃত্বাধীন কমিটি তার নিষ্পত্তি করবে। এই প্রকল্পের মূল লক্ষ্যই হলো অর্থাভাবে যেন কোনো প্রাণ অকালে ঝরে না যায়।

Related Posts

© 2026 Tips24 - WordPress Theme by WPEnjoy