নীতীশ যুগের অবসান! মগধের মসনদে প্রথমবার একক আধিপত্যে বিজেপি!

বিহারের রাজনীতিতে যা এতদিন ছিল অকল্পনীয়, ২০২৬-এর ৫ মার্চ তা বাস্তবে রূপ নিল। দীর্ঘ টালবাহানা আর জল্পনার পর অবশেষে নীতীশ কুমার রাজ্যসভায় যাওয়ার মনোনয়ন চূড়ান্ত করলেন। এর সাথেই বিহারের রাজনীতিতে নীতীশ-অধ্যায়ের কার্যত ইতি ঘটল। নীতীশ কুমারের এই সিদ্ধান্তের ফলে জোটের প্রধান শক্তি হিসেবে বিজেপি এবার সরাসরি বিহারের শাসনভার নিজেদের হাতে নিতে চলেছে। মগধের ইতিহাসে এই প্রথমবার কোনো বিজেপি নেতা পূর্ণকালীন মুখ্যমন্ত্রী হিসেবে শপথ নিতে চলেছেন।

রাজনৈতিক মহলের মতে, এই পরিবর্তনের ফলে জেডি(ইউ)-র অস্তিত্ব এখন পুরোপুরি বিজেপির ‘ইচ্ছাধীন’ হয়ে পড়ল। এতদিন নীতীশ কুমারকে সামনে রেখেই বিজেপি বিহারে ঘর গুছিয়েছিল, কিন্তু এবার চালকের আসনে বসছে তারা নিজেই। নীতীশের এই ‘সম্মানজনক প্রস্থান’ কি আসলে বিজেপির তৈরি করা চক্রব্যূহ? না কি দিল্লির রাজনীতিতে বড় কোনো পদের হাতছানি? উত্তর মিলবে খুব শীঘ্রই। তবে আপাতত বিহারে ‘সুশাসন বাবু’র চ্যাপ্টার ক্লোজ করে শুরু হলো ‘পদ্ম-যুগ’।

Related Posts

© 2026 Tips24 - WordPress Theme by WPEnjoy