নির্বাচন কমিশনের বড় সিদ্ধান্ত! ভোট প্রচারে ব্যবহার করা যাবে বদলি হওয়া পুলিশ আধিকারিকদের

২০২৬ বিধানসভা নির্বাচনের আবহে উত্তপ্ত রাজ্য রাজনীতি। এই পরিস্থিতিতে প্রচারের ময়দানে হেভিওয়েট নেতা-নেত্রীদের নিরাপত্তা সুনিশ্চিত করতে বড় পদক্ষেপ নিল ভারতের নির্বাচন কমিশন (ECI)। সূত্রের খবর, যে সমস্ত পুলিশ আধিকারিকদের নির্বাচন কমিশনের নির্দেশে সম্প্রতি বদলি করা হয়েছে, তাঁদের এখন থেকে রাজনৈতিক নেতা-নেত্রীদের নির্বাচনী প্রচারের নিরাপত্তা বলয়ে ব্যবহার করতে পারবে রাজ্য পুলিশ। কমিশনের এই অনুমতিতে স্বস্তিতে প্রশাসন।

কেন এই বিশেষ অনুমতি? নির্বাচন ঘোষণার পরেই রাজ্য পুলিশের এক বিশাল অংশকে জেলা থেকে জেলাান্তরে বদলি করা হয়েছে। সাধারণত নিয়ম অনুযায়ী, বদলি হওয়া বা নির্বাচন সংক্রান্ত কাজে ব্রাত্য আধিকারিকদের ভোটের কোনও প্রক্রিয়ায় রাখা হয় না। কিন্তু নির্বাচনী মরসুমে ভিভিআইপি (VVIP) মুভমেন্ট বেড়ে যাওয়ায় নিরাপত্তারক্ষীর সংকট দেখা দিচ্ছিল। সেই খামতি মেটাতেই কমিশনের এই সবুজ সংকেত।

কড়া শর্ত কমিশনের তবে এই অনুমতি দিলেও কমিশন কিছু কড়া শর্ত আরোপ করেছে। জানানো হয়েছে, এই আধিকারিকরা কেবল প্রচারের নিরাপত্তা রক্ষা করবেন (Security Duty)। তাঁরা কোনোভাবেই নির্বাচন পরিচালনা, বুথ ম্যানেজমেন্ট বা ভোটারদের প্রভাবিত করার মতো কোনো কাজে (Election Duty) যুক্ত থাকতে পারবেন না। অমিত সরকারের রিপোর্টে জানানো হয়েছে, রাজ্য পুলিশের ডিরেক্টর জেনারেলকে (DGP) এই বিষয়ে নজর রাখার নির্দেশ দিয়েছে কমিশন।

Related Posts

© 2026 Tips24 - WordPress Theme by WPEnjoy